চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে প্রাচ্য-প্রতীচ্যের পোস্টার উন্মোচন ও চৈত্র সংক্রান্তি উদযাপন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
9:08 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in প্রবাস সংবাদ
A A

অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক মাহমুদুল ইসলাম সেলিমের নেতৃত্বে গঠিত নাট্য সংগঠন ‘প্রাচ্য-প্রতীচ্য’ প্রতিষ্ঠার পর দেওয়ান গাজীর কিসসা নাটকটি মঞ্চায়ন প্রযোজনার নিমিত্তে মহড়া চলছে দীর্ঘদিন থেকে।

উল্লেখ্য যে বাংলাদেশের মঞ্চ নাটকে দেওয়ান গাজীর কিসসার প্রযোজনা আমাদের দেশের নাট্যামোদীদের কাছে এক আনন্দময় স্মৃতির সঞ্চয়। মঞ্চনাটক সংশ্লিষ্ট শিল্পী কলাকুশলীদের কাছেও এক মাইলফলক। অতএব, টরন্টোয় দেওয়ান গাজীর কিসসা মঞ্চায়নের খবরে ব্যাপক সাড়া পড়ে যায়। ইতোমধে মানুষের আগ্রহের অপেক্ষা প্রাচ্য-প্রতীচ্যের সকল সদস্যদেরও প্রভূত উৎসাহিত করে।

১২ এপ্রিল রাতে চৈত্র সংক্রান্তির আনন্দ আয়োজনে দেওয়ান গাজীর কিসসার পোস্টার উন্মোচন করার পরিকল্পনার করা হয় আনুষ্ঠানিকভাবে। প্রাচ্য-প্রতীচ্যের সব সদস্যদের নিজের হাতে রান্না করা নানান স্বাদের খাদ্যদ্রব্য দিয়ে শুরু হয় আনন্দের জমায়েত।

আনুষ্ঠানিকতার শুরুতে উপমহাদেশের সঙ্গীতের বিশ্বখ্যাত শিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা জ্ঞাপন ও শিল্পীর জীবনকে গানের মাধ্যমে উদযাপন করার এই পর্বের প্রস্তাবনা করে কথা বলেন কবি দেলওয়ার এলাহী।

প্রাচ্য-প্রতীচ্যের সভাপতি মাহমুদুল ইসলাম সেলিমের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে দেওয়ান গাজীর কিসসা নাটকের প্রাচ্য-প্রতীচ্যের প্রযোজনার পোস্টার উন্মোচন করার আনুষ্ঠানিকতা শুরু হয়।

মাহমুদুল ইসলাম সেলিম টরন্টো শহরের নাট্যামোদীদের আমন্ত্রণ জানান দেওয়ান গাজীর কিসসার প্রয়োজনা উপভোগ করার জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দর্শকশ্রোতা নিরাশ হবেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক ও দেওয়ান গাজীর কিসসার অন্যতম মূল চরিত্র মাখন চরিত্র রূপদানকারী শহরের জনপ্রিয় আবৃত্তিকার হিমাদ্রী রায়ের সঞ্চালনায় পোস্টার উন্মোচন করেন কমিউনিটি প্রাচ্য-প্রতীচ্যের সহ সভাপতি কমিউনিটি নেতা শিবু চৌধুরী। একে একে প্রাচ্য-প্রতীচ্যের সদস্য ও নাটকে অংশগ্রহণকারী অতিথি শিল্পীসহ সবাই দর্শক-শ্রোতাদের নাটকটি দেখার আহবান জানান।

বক্তব্য রাখেন সুমন সাইয়েদ, সায়েদা ফাতেমা, শফিক আহমেদ, লাভলী বেগম, শারমিন শরিফ শর্মী, ড. মমতাজ মমতা, ডালিয়া আহমেদ, শাপলা শালুক, শঙ্কু পুরকায়স্থ, পলি পোদ্দার, মানবী মৃধা, প্রবাল চৌধুরী জেমস ও দেলওয়ার এলাহী।

চৈত্র সংক্রান্তি ও দেওয়ান গাজীর কিসসা নাটকের প্রাচ্য-প্রতীচ্যের প্রযোজনার পোস্টার উন্মোচন আনুষ্ঠানিকতার পরে শুরু হয় নানান খাবার পরিবেশন। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব।

গান, নৃত্য ও কবিতা আবৃত্তি ও পাঠ নানান পরিবেশনার মাধ্যমে শেষ হয় প্রাচ্য-প্রতীচ্যের চৈত্র সংক্রান্তি উদযাপন ও দেওয়ান গাজীর কিসসা নাটকের পোস্টার উন্মোচন আনন্দ আড্ডার আয়োজন।

Tags: দেওয়ান গাজীর কিসসা
Previous Post

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা

Next Post

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী সাধুসঙ্গ

Next Post

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী সাধুসঙ্গ

রঙিন মোটিফে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT