চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ প্রণালিতে টোল আরোপ বেআইনি: জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 12, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের কোনো অধিকার ইরানের নেই এমন মন্তব্য করেছেন জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বিশ্ব সম্প্রদায়ের তা প্রত্যাখ্যান করা উচিত।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোমিঙ্গেজ বলেন, দেশগুলো আন্তর্জাতিক প্রণালিতে কোনো ধরনের ফি বা টোল আরোপ করতে পারে না। এটি আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। তিনি আরও সতর্ক করেন, এ ধরনের টোল গ্রহণ বা ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, এতে বৈশ্বিক নৌপরিবহনে ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি হবে।

এর আগে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের অধিকার দাবি করে, এমনকি যুদ্ধ শেষে এই ব্যবস্থা চালুর কথাও জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টোল আদায়ের জন্য ওয়াশিংটন ও তেহরানের যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ বৈঠক রবিবার কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পারমাণবিক অস্ত্র না বানানোর শর্তসহ ওয়াশিংটনের প্রস্তাব তেহরান মেনে নেয়নি। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ই চুক্তি না হওয়ার কারণ।

দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে, ফলে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করলেও যুদ্ধবিরতির পর তা নেমে এসেছে মাত্র ২২টিতে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রণালিতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়ে সম্ভাব্য মাইন অপসারণের চেষ্টা করেছে। তবে ইরান এ দাবি অস্বীকার করেছে।

ডোমিঙ্গেজ বলেন, সমস্যার মূল সমাধান হলো যুদ্ধের অবসান। সংঘাত শুরুর আগে এ প্রণালিতে কোনো সমস্যা ছিল না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, উত্তেজনা কমলে ধাপে ধাপে আবার স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইরান ও ওমানের মধ্যে ১৯৬৮ সালের নৌপথ বিভাজন চুক্তিই যথেষ্ট, নতুন কোনো কাঠামোর প্রয়োজন নেই।

এছাড়া প্রণালিতে অচলাবস্থার কারণে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া প্রায় ২০ হাজার নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইএমও প্রধান। তিনি বলেন, এটি যত দীর্ঘ হবে, তাদের জন্য তত বেশি ক্ষতিকর হবে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে সতর্ক করেন তিনি।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬জাতিসংঘ সংস্থাহরমুজ প্রণালি
Previous Post

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

Next Post

কক্সবাজারে নারীর মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধার

Next Post

কক্সবাজারে নারীর মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT