চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি পদায়নে প্রতারণা নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজির বিশেষ সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 10, এপ্রিল 2026
in - সেমি লিড, অপরাধ
A A

বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড চলছে উল্লেখ করে এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা করা জারি হয়।

বার্তায় বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার ইনচার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এতে আরও বলা হয়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে থানার ওসি পদায়ন করা হয় না। ওসি পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতা বিবেচনার ভিত্তিতেই এ ধরনের পদায়ন সম্পন্ন হয়ে থাকে। তাই ঢাকা রেঞ্জ ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া বা এ ধরনের কোনো প্রলোভন দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড যা ফৌজদারি অপরাধ। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জের ডিআইজির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করারই অপচেষ্টা।

ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের প্রতারণামূলক প্রস্তাব দেয় বা এ ধরনের তথ্য জানা যায়, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।

Tags: ওসি পদায়নপ্রতারণামূলক কর্মকাণ্ডসতর্কতা জারি
Previous Post

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Next Post

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নতি করা বর্তমান সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

Next Post

২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নতি করা বর্তমান সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

বিশ্বকাপে রেফারির বিশাল বহর, ব্রাজিল-আর্জেন্টিনারই ১৮ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT