চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি ৮ জেলেকে আটক করেছে মিয়ানমারের নৌ-বাহিনী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:56 অপরাহ্ন 10, মার্চ 2017
in কক্সবাজার, জনপদ
A A

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় একটি মাছ ধরার ট্রলার ডুবিয়ে দিয়ে মিয়ানমারের নৌ-বাহিনী বাংলাদেশি ৮ জেলেকে আটক করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার সেন্টমার্টিনের দক্ষিণে মৌলভীর শিল পয়েন্ট এ ঘটনা ঘটে।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ এবং ডুবিয়ে দেয়া ট্রলারের মালিক আবু হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ধরে নিয়ে যাওয়া ওই ৮ জেলে হলেন- আব্দু রশিদ মাঝি (৩৮), সৈয়দ করিম (৪২), নূর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫৫), জামাল হোসেন (৪০), দিল মোহাম্মদ (৩৬), ছেলে সাদেক (৩৫) ও ছেলে জাকের (৫৫)। এরা সবাই টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পালিয়ে আসা আরো কয়েকটি মাছ ধরার ট্রলারের জেলেদের বরাত দিয়ে ডুবিয়ে দেয়া ট্রলারের মালিক আবু হোসেন বলেন, বঙ্গোপসাগরের ফিশিং ট্রলার সাগরে মাছ শিকারকালে হঠাৎ করে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ এসে ধাওয়া করে। এসময় অন্য কয়েকটি ট্রলার পালিয়ে গেলেও আমার ট্রলারটি তারা ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। এসময় ফিশিং ট্রলারে থাকা আট জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।

পরে স্থানীয় আরো কয়েকটি ট্রলারের সাহায্যে ডুবিয়ে দেওয়া ট্রলারটি সকাল ৮টার দিকে উদ্ধার করে সেন্টমার্টিন উপকূলে রাখা হয়েছে। এছাড়া জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ জানান, বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমার অভ্যন্তরে গিয়ে মাছ শিকারের কারণে টেকনাফের আটক জেলেদেরকে তারা ধরে নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আট জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তাদেরকে শুক্রবার ছেড়ে দেয়া হবে বলেও জানায় বিজিবির এই কর্মকর্তা।

Tags: বাংলাদেশ-মিয়ানমার
Previous Post

ডানেডিনে জমে উঠেছে কিউই-প্রোটিয়া লড়াই

Next Post

একজন কলা কাদেরের জীবন দর্শন

Next Post

একজন কলা কাদেরের জীবন দর্শন

পাকিস্তানি হানাদারদের গণহত্যার সাক্ষী ঢাবি’র জগন্নাথ হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT