চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকটের শঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 30, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়তে থাকায় বিশ্ববাজারে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার (৩০ মার্চ) সকালে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। এর আগে ১৯ মার্চ সর্বশেষ এটি সাময়িকভাবে ১১৯ ডলারে পৌঁছায়। 

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, একাধিক ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং সরবরাহ শঙ্কার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।

ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত। দেশটির পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, মার্কিন সেনারা এলে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে এবং আঞ্চলিক মিত্রদেরও শাস্তি দেওয়া হবে।

সপ্তাহান্তে সংঘাত আরও বিস্তৃত হয়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান জোরদার করে ইসরায়েল।

এদিকে, এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও বড় ধরনের পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক সোমবার সকালের লেনদেনে ৪ শতাংশের বেশি কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ব্যাহত হয়েছে। এতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকটে পড়েছে বিশ্ব।

যুদ্ধ শুরুর পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে এবং অনেক দেশকে জরুরি ব্যবস্থা নিতে বাধ্য করেছে।

বিশ্লেষকদের সতর্কতা, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফিরে না আসা পর্যন্ত তেলের দাম আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৬ এপ্রিলের মধ্যে ইরান যদি প্রণালিতে নিয়ন্ত্রণ শিথিল না করে, তবে দেশটির জ্বালানি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।

ট্রাম্প যুদ্ধ অবসানে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন এবং পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনায় অগ্রগতির আশাও ব্যক্ত করেছেন। রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ইরান নিয়ে একটি চুক্তি হতে পারে খুব শিগগিরই।

ছবি: সংগৃহীত

তবে তেহরান ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতির জন্য নিজস্ব শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে যুদ্ধক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি।

অনিক্স ক্যাপিটাল গ্রুপের প্রধান নির্বাহী গ্রেগ নিউম্যান বলেন, বর্তমান অস্থিরতার প্রকৃত প্রভাব এখনো পুরোপুরি অনুভূত হয়নি।

তার ভাষায়, বিশ্বজুড়ে তেলের সরবরাহ চক্রের কারণে ইউরোপে ঘাটতির প্রভাব স্পষ্ট হতে প্রায় তিন সপ্তাহ সময় লেগেছে। ব্রেন্ট এখন বাস্তব পরিস্থিতি প্রতিফলিত করছে, এবং দাম ১২০ ডলার বা তারও বেশি পর্যন্ত যেতে পারে।

তিনি আরও বলেন, বাজার এখনও এই সংকটের গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। এত বড় সরবরাহ বিঘ্ন আগে কখনও দেখা যায়নি।

যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কিছু জাহাজকে ইরান প্রণালি অতিক্রমের অনুমতি দিচ্ছে, তবুও যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় নৌযান চলাচল অনেক কম।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরান ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে, যা তিনি শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এছাড়া মালয়েশিয়ার জাহাজগুলোকেও প্রণালি পারাপারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সমুদ্রবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সাতটি বিদেশি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যা আগের দিনগুলোর তুলনায় কিছুটা বেশি।

তবে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে প্রায় ১২০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে বিশাল পার্থক্য নির্দেশ করে।

Tags: ইরান যুদ্ধ ২০২৬জ্বালানি সংকটতেলের দাম
Previous Post

খার্গ দ্বীপ দখলের কথা কেন ভাবছে যুক্তরাষ্ট্র?

Next Post

শুটিংস্পটে রাহুলের অস্বাভাবিক মৃত্যু, নিরপেক্ষ তদন্ত চাইলেন সুদীপ্তা

Next Post

শুটিংস্পটে রাহুলের অস্বাভাবিক মৃত্যু, নিরপেক্ষ তদন্ত চাইলেন সুদীপ্তা

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ে সরকারের ভাবনায় ওয়ার্ক ফ্রম হোম ও অনলাইন ক্লাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT