চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিবেদনে সুফল, বদলেছে ঢাকার সড়ক: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 15, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পর সড়কের পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

তিনি বলেন, আমরা প্রতিবেদনটি শুরুতে হালকাভাবে নিলেও সেখানে থাকা বিশদ বিশ্লেষণ আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রোববার ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মো. সরওয়ার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিবেদন প্রকাশের পর আমরা ধাপে ধাপে সুপারিশগুলো বাস্তবায়ন শুরু করি। এর ফলে অনেক জায়গায় রাস্তার চেহারা বদলে গেছে। আগের মতো দীর্ঘ যানজট এখন অনেক জায়গায় কমে এসেছে। প্রতিবেদনে দেওয়া সুপারিশ অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি পরিবর্তন করা হয়। সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা এবং ট্রাফিক মনিটরিং সিস্টেম সম্প্রসারণ করা হয়।’

তিনি আরও বলেন, আপনাদের সুলেখনির মাধ্যমে আমাদের পজেটিভ সংবাদ কিংবা আমাদের কোনো ব্যতয় থাকলে আপনারা সেগুলো তুলে ধরেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য কর্মক্ষেত্রে সহায়ক হয়। সাংবাদিকদের সঙ্গে আমাদের সম্পর্কটা সুন্দর, এখানে কোনো ভুল বোঝাবুঝির কারণ নেই। আশা করি ভবিষ্যতেও এই সুসম্পর্ক বজায় থাকবে।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউয়ের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন সোহেল, ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক ও তথ্য) পুজা কুমারী ঝাঁ, সিঙ্গাপুর হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী (ভিসা ও কনস্যুলার) হিউ কং সিয়াং, ক্র্যাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।

Tags: ইফতার ও দোয়া মাহফিলক্র্যাবডিএমপি কমিশনার
Previous Post

বাতিল হল আর্জেন্টিনা-স্পেনের ‘দ্য ফিনালিস্সিমা’

Next Post

ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Next Post

ডিজিটাল ক্ষমতায়নে জোর দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঈদ ঘিরে জমকালো ছাড়াও ক্যাজুয়াল পোশাকের চাহিদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT