চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি বিড়ালই বদলে দিলো দুই নিঃসঙ্গ মানুষের জীবন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 16, মার্চ 2026
in বিনোদন
A A

ঈদের আনন্দকে আরও মায়াবী ও প্রাণবন্ত করে তুলতে আসছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। শাহজাদা মামুনের মূল গল্পে এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ঈদের ৩য় দিন বঙ্গ অ্যাপে।

শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মটি। গল্পে দেখা যাবে, চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল ‘হিপনোসিস’। এই একটি ছোট্ট দুর্ঘটনাই কীভাবে দু’টি একা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই নান্দনিকভাবে ফুটে উঠেছে এই গল্পে।

অমিতাভ রেজার সহধর্মীনি পরিচালক মুশফিকা মাসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, গল্পে আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল হিপনোসিস এই তিনটি চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পটিই খুঁজে দেখার চেষ্টা করেছি। এটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “এই গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। ‘লাভ সিটার’ নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখাতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। এই উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। সেখানে এই কনটেন্টটি দেখে অনেকে আবেগী হয়ে পড়েন।

যেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ, প্রধান অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান-সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক এবং চলচ্চিত্রটির অন্যান্য কলাকুশলীরা।

Tags: অমিতাভ রেজাসাদিয়া আয়মান
Previous Post

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন: ১০ জনের মৃত্যু

Next Post

ইরানে হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল

Next Post

ইরানে হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল

বাংলাদেশের হয়ে খেলতে ডেক্লান-রোনান মার্কিন যমজ ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT