চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা মুক্তির ১৮ বছর পরেও সেই সিনেমার পারিশ্রমিক পাচ্ছেন অনিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 15, মার্চ 2026
in বিনোদন
A A

২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্লামডগ মিলেনিয়ার’ ছবিটি, যে ছবিটি সেই সময় অস্কারের মঞ্চে শুধুমাত্র পুরস্কৃত হয়েছিল তা নয়, বহু মানুষের প্রশংসার পাত্র হয়েছিল। এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অনিল কাপুর। জানলে হয়তো অবাক হয়ে যাবেন, ছবি মুক্তির দুই দশক পরেও সিনেমার টিমের তরফ থেকে বেতন পান অনিল।

সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬- এর একটি অধিবেশনে অনিল কাপুর জানান, ২০০৮ সালে অস্কারজয়ী স্লামডগ ছবির জন্য তিনি এখনও পারিশ্রমিক পান। অনিল বলেন, ‘আমি এই কথাটি সবার সঙ্গে শেয়ার করতে চাই। দেড় দশকের বেশি সময় হয়ে যাওয়ার পরেও আজও আমি স্লামডগ ছবির বেতনের চেক পাই।’

তবে শুধু পারিশ্রমিকের কথা প্রকাশে এনেছেন তা নয়, তিনি কত টাকা বেতন পান সেটাও কিন্তু বলেছেন সর্বসমক্ষে। অনিল বলেন, ‘গতকাল ৩০০০ পাউন্ড টাকা আমার একাউন্টে এসেছে। যেহেতু আমি সমস্ত কর মিটিয়ে দিই তাই আমি টাকার অঙ্ক বলতেই পারি। আমি সব মিলিয়ে প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড পাব। কিন্তু আমি এই পারিশ্রমিক কারও থেকে দাবি করিনি, ওরা নিজেরাই এটা দিয়েছে।’

ছবি প্রসঙ্গে অনিল আরও বলেন, ‘ড্যানি বয়েলের সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কারণ ছিল আমি নিজেকে আরও বেশি শিক্ষিত করতে চেয়েছিলাম। আমি এই সিনেমার মাধ্যমে অনেক কিছু শিখেছি। কিন্তু প্রথমে এই সিনেমায় কাজ করার জন্য আমি কোন পারিশ্রমিক পাইনি, বিনামূল্যে কাজ করার অফার আসে আমার কাছে। কিন্তু শুধুমাত্র শেখার জন্যই আমি সেই অফার গ্রহণ করেছিলাম।’

এই সিনেমায় মুম্বাইয়ের বস্তি থেকে উঠে আসা একজন ১৮ বছর বয়সী ছেলেকে দেখানো হয়েছিল, যে ‘কৌন বানেগা ক্রোড়পতি’ নামের একটি গেম শোতে অংশগ্রহণ করেছিল যার উপস্থাপক ছিলেন অনিল কাপুর ওরফে প্রেম কুমার।

এই সিনেমায় দেখানো হয়েছিল একজন নিরক্ষর ব্যক্তি শুধুমাত্র নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করে কীভাবে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে কোটিপতি হয়ে যায়। শুধুমাত্র এই সিনেমার গল্প নয়, সিনেমার গানও মানুষের মধ্যে জায়গা করে নিয়েছিল।

২০০৮ সালের ছবিটি ২০০৯ সালে ১০টি একাডেমি পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল এবং এর মধ্যে ৮টি জিতেছিল, যার মধ্যে সেরা পরিচালক এবং সেরা ছবি ছিল।

Tags: অনিল কাপুরঅস্কার
Previous Post

‘সরাসরি কপালে গুলি করব’, মৃত্যুর হুমকি পেলেন বাদশা!

Next Post

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

Next Post

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

ছবি: প্রতিনিধি

হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করতেই দুই নারীর মৃত্যু!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT