চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 13, মার্চ 2026
in অন্যান্য
A A

তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ অল্প শিক্ষিত দরিদ্র টেকনিশিয়ানদের জন্য ফ্রি প্রশিক্ষন ও প্রফেশনাল মাস্টারিং প্রশিক্ষন কোর্স নিয়ে দু’টি ওভিসি’র চিত্রধারণ সম্পন্ন করেছেন।

প্রাচ্য পলাশ নির্মিত ওভিসিতে প্রথমবারের মতো মডেল হয়েছেন টিভি ও ডিজিটাল পর্দার প্রিয়মুখ, মিষ্টি অভিনেত্রী ও মডেল ফারহানা জাহান, ফিকশন-নন ফিকশন ও কমার্শিয়ালের আর্টিস্ট তমাল খান, সঙ্গীতশিল্পী শহিদুল হাওলাদার ও নবীন মডেল রাফসান খান।

প্রাচ্য পলাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় সতেরো কোটি জনসংখ্যার এদেশের ৭০ ভাগের অধিকাংশ পরিবারে স্মার্ট ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহৃত হচ্ছে। তাই বাংলাদেশের প্রতিটি গ্রামে মোবাইল ফোন সার্ভিসিংয়ে দক্ষ টেকনিশিয়ানের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ টেকনিশিয়ানের চাহিদা দিনদিন বাড়ছে।

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদার প্রতি গুরুত্বারোপ করে ‘ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসান’ তিন ধরণের নিয়মিত প্রশিক্ষন কোর্স চালু এবং অল্প শিক্ষিত দরিদ্র শিক্ষার্থীদের জন্য ফ্রি মোবাইল প্রশিক্ষন কোর্স পরিচালনা করছে। এ দু’ধরনের প্রশিক্ষন কোর্স নিয়ে নির্মাণাধীন ওভিসি’র চিত্রধারণ ১২ ও ১৩ মার্চ রাজধানীর হাতিরপুলস্থ জাহানারা ভবনে সম্পন্ন হয়েছে।

ওভিসিতে প্রথমবারের মতো মডেল হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল ফারহানা জাহান, মডেল ও অভিনেতা তমাল খান, সঙ্গীতশিল্পী শহিদুল হাওলাদার ও নবীন মডেল রাফসান খান।

এছাড়াও ওভিসি দু’টির বিভিন্ন দৃশ্যে ‘ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসান’র শিক্ষক-শিক্ষার্থীরাও অংশগ্রহন করেছেন।

চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের নির্মাণ মানেই গতানুগতিকতার মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্য, তাতে প্রোডাশনের ধরণ ফিকশন, নন-ফিকশন বা কমার্শিয়াল যা-ই হোক না কেনো। নির্মাণাধীন এ ওভিসি দু’টোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি দেশের অবহেলিত, উপেক্ষিত ও সুবিধাবঞ্চিত দরিদ্র মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ানদের পেশাগত উন্নয়নে ফ্রি প্রশিক্ষণ বিষয়ে ওভিসি নির্মাণ করছেন, যা ইতোপূর্বে বাংলাদেশে কখনো হয়নি।

নির্মাতা প্রাচ্য পলাশ জানান, ক্ষণিকের বিনোদন নয়, সমাজ পরিবর্তনে অত্যন্ত দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ হলো মিডিয়া। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মনস্তাত্ত্বিক উন্নয়নে যুগ যুগ ধরে অনন্য ভূমিকা রেখে চলেছে মিডিয়া। প্রাকৃত অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ‘ইনস্টিটিউট অব মোবাইল ফোন আর্টিসান’ পরিচালিত দু’ধরনের কোর্স নিয়ে পৃথক দু’টি বিজ্ঞাপন নির্মাণ করার মধ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারার ভাললাগার আনন্দ অনুভব করছি।

উল্লেখ্য, ২০১৪ সালে সিরিজ নির্মাণের মধ্য দিয়ে নির্মাতা প্রাচ্য পলাশ মিডিয়ায় যাত্রা শুরু করেন। তার নির্মিত ফিকশন ও নন-ফিকশন প্রোডাকশন বিভিন্ন টিভি চ্যানেল, ওটিটি সহ ডিজিটাল প্লাটর্ফম ও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সম্প্রতি ভারতীয় ওটিটি প্লাটফর্ম ফানপ্রাইম এ ‘দ্য রিদম অব আনরিদেমিক টিউনস’ ফিকশন রিলিজ হয়েছে।

Tags: ওভিসি
Previous Post

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার

Next Post

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

Next Post

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT