চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেল কেনার সীমা বেঁধে দিলো সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 06, মার্চ 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশে গাড়িতে জ্বালানি তেল ভরার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবের কারণে দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সরকার ফিলিং স্টেশন থেকে তেল কেনার দৈনিক সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন একটি মোটরসাইকেল সর্বোচ্চ ২ লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য সীমা নির্ধারণ করা হয়েছে ১০ লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) বা জিপ এবং মাইক্রোবাস প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল নিতে পারবে। পিকআপ বা লোকাল বাসের ক্ষেত্রে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান বা কনটেইনার ট্রাক প্রতিদিন সর্বোচ্চ ২০০ থেকে ২২০ লিটার জ্বালানি নিতে পারবে।

বিপিসি আরও জানায়, দেশের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। বর্তমান বৈশ্বিক সংকটের কারণে কখনো কখনো জ্বালানি তেল আমদানির প্রক্রিয়ায় বিলম্ব বা বিঘ্ন ঘটে। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তেলের মজুত নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল কেনার প্রবণতা দেখা যাচ্ছে। এর ফলে ডিলাররাও আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ফিলিং স্টেশনগুলোকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রেতাদের রসিদ দিতে হবে। একইসঙ্গে পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের রসিদ দেখাতে হবে। ডিলাররা ভোক্তার ক্রয় রসিদ যাচাই করে তেল সরবরাহ করবে।

এছাড়া ফিলিং স্টেশনগুলোকে তাদের জ্বালানি তেলের মজুত ও বিক্রির তথ্য নিয়মিতভাবে ডিপোতে জানাতে হবে। ডিলারদের তেল সরবরাহের আগে তাদের বর্তমান বরাদ্দ ও মজুত পরিস্থিতি যাচাই করা হবে এবং কোনো অবস্থাতেই বরাদ্দের অতিরিক্ত তেল সরবরাহ করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Previous Post

জেন-জিদের প্রিয় সেই র‌্যাপারই হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী?

Next Post

বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষক কার্ড বিতরণ করবে: রাষ্ট্রপতি

Next Post

বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষক কার্ড বিতরণ করবে: রাষ্ট্রপতি

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT