চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিপ্লবী গার্ডের নতুন কমান্ডারের নাম ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:49 অপরাহ্ন 01, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি)-এর নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন আহমাদ ভাহিদি।

রোববার ১ মার্চ এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

আইআরজিসি ইরানের নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত একটি শক্তিশালী সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন। দেশটির নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষায় এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী আধাসামরিক বাহিনী হিসেবে আইআরজিসির প্রভাব গোটা অঞ্চলে বিস্তৃত।

সংগঠনটির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ রয়েছে, যার নাম কুদস (জেরুসালেম) বাহিনী। ইরান সরকারের ভাষ্য অনুযায়ী, দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে এ বাহিনী কাজ করে থাকে।

প্রায় ৪৫ বছর আগে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর, আইআরজিসি প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ইসলামি বিপ্লবের সুরক্ষা এবং দেশের আদর্শিক কাঠামো অক্ষুণ্ণ রাখা। বর্তমানে এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় দুই লাখ। তাদের নিজস্ব স্থল, নৌ ও বিমান শাখা রয়েছে এবং ইরানের কৌশলগত অস্ত্রভাণ্ডারের তত্ত্বাবধানও তারা করে থাকে।

Tags: আইআরজিসিইরান যুদ্ধ ২০২৬
Previous Post

ট্রাম্পকে ইরানে হামলায় উৎসাহিত করেছিলেন সৌদি যুবরাজ

Next Post

দেশে হামলার মাঝেই এশিয়ান কাপে নামছে ইরানের মেয়েরা

Next Post

দেশে হামলার মাঝেই এশিয়ান কাপে নামছে ইরানের মেয়েরা

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি পুরস্কার প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণের ইচ্ছা মোহন রায়হানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT