চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: হাইবাতুল্লাহ আখুন্দজাদা কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সীমান্তে উত্তেজনা তীব্র হওয়ার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দুই দেশের সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের জেরে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে।

সংবাদমাধ্যম উইওন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দাবি করা হচ্ছে, আফগানিস্তানে সর্বশেষ বিমান অভিযানে তালেবানের গোপনীয় সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, হামলাটি ঘটেছে কান্দাহারে যে শহরটি হাইবাতুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিছু গণমাধ্যমে এমন দাবিও উঠেছে যে পাকিস্তানি হামলায় তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তালেবান বা পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হাইবাতুল্লাহ আখুন্দজাদা কে?

২০১৬ সাল থেকে তিনি তালেবানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি “ইসলামিক আমিরাত অব আফগানিস্তান”-এর সর্বোচ্চ নেতা হিসেবেও দায়িত্বে আছেন। হাইবাতুল্লাহ খুব কম জনসমক্ষে আসেন; তালেবান নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ রাখেন।

তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান পুনরায় ক্ষমতায় ফিরে আসে। জনসমক্ষে কম উপস্থিতির কারণে অতীতে তার অসুস্থতা বা মৃত্যুর গুজব একাধিকবার ছড়িয়েছে।

কেন পাকিস্তান তালেবানের বিরুদ্ধে বিমান হামলা চালালো?

ডুরান্ড লাইনে সাম্প্রতিক সীমান্ত হামলা ও প্রাণঘাতী সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের ভেতরে হামলা চালায়। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড থেকে তাদের বাহিনীর ওপর হামলা চালানো জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে।

অপারেশন গজব লিল হক নামে অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেট–খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর মতো সংগঠনের ক্যাম্প ও ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে ইসলামাবাদের দাবি। পাকিস্তান অভিযোগ করেছে, এসব সংগঠন আফগানিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে।

পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Tags: আফগানিস্তানপাকিস্তানপাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ
Previous Post

১৭০ বছর পর পুনরায় বন্ধ হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি

Next Post

ময়মনসিংহের ত্রিশালে উকিলবাড়ী সড়ক পাকাকরণে দুর্নীতির অভিযোগ

Next Post

ময়মনসিংহের ত্রিশালে উকিলবাড়ী সড়ক পাকাকরণে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ প্রক্রিয়া বহির্বিশ্বে আলোচনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT