চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর ৬ পদে পদায়ন ও রদবদল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশ সেনাবাহিনীতে সাম্প্রতিক এক পদায়ন ও রদবদলে ছয় জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

আন্তঃবাহিনী সমন্বয়, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এ পরিবর্তন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদায়ন অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল শাহীন এনডিসির কমান্ড্যান্ট পদ থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া মেজর জেনারেল মোর্শেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

মেজর জেনারেল হাকিম অ্যাডজুট্যান্ট জেনারেল পদ থেকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট হিসেবে বদলি হয়েছেন।

অপরদিকে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা)-এ ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে মেজর জেনারেল হাসান ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল মোস্তাগাউস স্বাভাবিক অবসরে গিয়েছেন।

সেনাবাহিনীর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন ও রদবদল কার্যকর হয়েছে বলে জানা গেছে।

Tags: পদায়নরদবদলসেনাবাহিনী
Previous Post

ঘুষের লাখ টাকাসহ দুদকের জালে উপজেলা প্রকল্প কর্মকর্তা

Next Post

পরিকল্পিতভাবে বিন্তিকে হত্যা করে সিয়াম: পুলিশ

Next Post

পরিকল্পিতভাবে বিন্তিকে হত্যা করে সিয়াম: পুলিশ

চতুর্থ বিয়ে করছেন শোয়েব মালিক?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT