চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

সাথে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:40 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান এবং জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। একদিনের সফরে তাদের সাথে এসেছেন ১১ সদস্যের প্রতিনিধি দল। শরণার্থীদের সাথে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবেন ওজিল এবং ইফতার আয়োজনে অংশ নেবেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় ওজিলদের দলটি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার সাজেদুর রহমান। পরে সকলে কক্সবাজারে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয় পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

একদিনের সরকারি সফরে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি এবং মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করবে। প্রতিনিধিদের মাঝে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিরা রয়েছেন।

কক্সবাজারে সংবাদ সম্মেলনে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরে যাওয়া নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক সরকার তাদের পাশে আছে।’ এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভা শেষে নেকমেতিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যায়।

উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে তার্কিস ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা টিকা পরিচালিত এডুকেশন এন্ড কালচারাল সেন্টার পরিদর্শন করবেন প্রতিনিধিরা। পাশাপাশি রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশগ্রহণের কথা রয়েছে। ম্যাচ শেষে বিলাল এরদোয়ান ও জার্মান তারকা ওজিলসহ সকলে রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করবেন। রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে তাদের।

Tags: কক্সবাজারজার্মানিতুরস্কমেসুত ওজিলরোহিঙ্গালিড স্পোর্টস
Previous Post

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

Next Post

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিভিন্ন দেশের বন্ধ থাকা ভিসা বিষয়ে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT