চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতাকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে তরুণদের সৃজনশীলতা, সামাজিক যোগাযোগ ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশি মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম সেলফি ক্লাব।

সোমবার ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানা যায়।

প্ল্যাটফর্মটির মাধ্যমে তরুণরা ফটোগ্রাফি, ভিডিও কনটেন্ট তৈরি, সামাজিক সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন কমিউনিটি উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সংশ্লিষ্টরা জানান, সেলফি ক্লাবের লক্ষ্য শুধু ছবি তোলা বা কনটেন্ট শেয়ারেই সীমাবদ্ধ নয়; বরং ডিজিটাল কনটেন্টকে সম্ভাবনাময় আয়ের উৎসে পরিণত করার পথ তৈরি করা।

সেলফি ক্লাবের প্রতিষ্ঠাতা সুজন আহমদ বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে তরুণরা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের পাশাপাশি উপার্জনের সুযোগও পাবে। আমরা চাই তরুণরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে উঠুক।

কার্যক্রম শুরুর পর থেকেই প্রতিদিন নতুন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের ও ভাষাভাষীর তরুণ-তরুণীরা নিয়মিত অংশ নিচ্ছেন।

সম্প্রতি সেলফি ক্লাব কনটেন্ট ক্রিয়েটরদের জন্য চালু করেছে ‘কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম’। এই কর্মসূচির আওতায় ব্যবহারকারীরা নিজেদের অ্যাফিলিয়েট লিংক শেয়ার করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। সংশ্লিষ্টদের মতে, এটি কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সেলফি ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই প্ল্যাটফর্ম তরুণদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও ইতিবাচক ডিজিটাল সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

Tags: প্রতিষ্ঠাতাপ্ল্যাটফর্মসামাজিক যোগাযোগমাধ্যম
Previous Post

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

Next Post

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

Next Post
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

নৃত্যকলায় একুশে পদক বাতিলসহ নৃত্যশিল্পীদের যতো দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT