চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপ: গ্রুপিংয়ের যত ‘মারপ্যাঁচে’ নজর রাখতে হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গ্রুপপর্বের শেষ অংকে পৌঁছেছে ভারত-শ্রীলঙ্কার মাটিতে চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বের তৃতীয় রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, গতবারের ফাইনালিস্ট সাউথ আফ্রিকা ও দুবারের কাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করেছে ‘সুপার এইট’ রাউন্ডের টিকিট। সহজ হিসেবের পাশপাশি দুই জায়ান্ট অস্ট্রেলিয়া ও পাকিস্তানের জন্য অপেক্ষা করছে জটিল অংক।

যেমন ‘সুপার এইটের’ গ্রুপিং। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই সর্বশেষ টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সুপার এইটের ‘এক্স’ এবং ‘ওয়াই’ গ্রুপের জন্য সিডিং করে রেখেছে আইসিসি। শুনতে সহজ হলেও কাগজে-কলমে হিসেবটা বেশ জটিল।

গ্রুপপর্বে প্রতি গ্রুপের সেরা দুই করে মোট আট দলের জন্য থাকবে ‘সুপার এইটের’ টিকিট। গুরুত্বপূর্ণ বিষয় হল- টুর্নামেন্টের পূর্ববর্তী সিডিং পজিশন। এই র‌্যাঙ্কিং অনুযায়ী আইসিসি প্রাথমিক রাউন্ডের প্রতি গ্রুপে সিডিং করে রেখেছে।

‘এ’ গ্রুপে সিডিং অনুযায়ী ‘এ-১’ ভারত, ‘এ-২’ পাকিস্তান। তেমনি ‘বি-১’ অস্ট্রেলিয়া, ‘বি-২’ শ্রীলঙ্কা। ‘সি-১’ ওয়েস্ট ইন্ডিজ, ‘সি-২’ ইংল্যান্ড। তেমনি ‘ডি-১’ সাউথ আফ্রিকা এবং ‘ডি-২’ নিউজিল্যান্ড।

সুপার এইট রাউন্ডে গ্রুপ এক্সে প্রাথমিক রাউন্ডের চার গ্রুপে ওয়ান দলগুলো থাকছে। এক্স গ্রুপে ‘এ-১’, ‘বি-১’, ‘সি-১’ এবং ‘ডি-১’ এর প্রতিদ্বন্দ্বিতা হবে। ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে সুপার এইটের গ্রুপ এক্স। তেমনি ওয়াই গ্রুপে থাকবে ‘এ-২’ ‘বি-২’ ‘সি-২’ এবং ‘ডি-২’ দল তথা ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গ্রুপপর্বের সিডিংয়ের বাইরের কোন দল যদি সুপার এইট পর্বের যোগ্যতা অর্জন করে, তারা ওই গ্রুপ থেকে বাদ পড়া দলটিকে রিপ্লেস করবে। যেমন- ‘বি-১’ অস্ট্রেলিয়া বা ‘সি-২’ পাকিস্তান সুপার এইটে উঠতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গ্রুপ থেকে দল দুটিকে রিপ্লেস করা দুদল যথাক্রমে ‘বি-১’ এবং ‘সি-২’ হিসেবে সুপার এইটে গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াইয়ের জায়গা নেবে।

সুপার এইটে প্রতিটি দলের ম্যাচ তিনটি করে। ২১শে ফেব্রুয়ারি ওয়াই-২ ও ওয়াই-৩তে জায়গা পাওয়া দলের লড়াই দিয়ে শুরু হবে এপর্বের খেলা। পর্বটি শেষে ‘এক্স এবং ওয়াই’র শীর্ষ দুদল পাবে সেমিফাইনালের টিকিট। আর ফাইনাল ৮ মার্চ।

Tags: অস্ট্রেলিয়াটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

বিজয়-রাশমিকার বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস!

Next Post

উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

Next Post
ছবি: উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত।

উত্তরায় পিনাকল স্পোর্টসের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

পীরগঞ্জে নিষেধাজ্ঞা ভেঙে আ.লীগের কর্মসূচি, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT