চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না: জামায়াত আমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন ঢাকা-১৫ আসনে জামায়াতের প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে অবস্থিত মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্রে এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

ভোট দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আমি জেলেই ছিলাম। তিনটি ভোট হারানোর পর আজ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন অধ্যায়ের সূচনা হোক- এই দোয়া করি।”

তিনি বলেন, শুধু তিনি নন, দেশের বহু তরুণ যারা জীবনে একটি ভোটও দিতে পারেননি, তারাও এ দিনের জন্য অপেক্ষায় ছিলেন। “এই ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সংঘাতমুক্ত ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। এই ভোটের মাধ্যমে এমন সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়- ১৮ কোটি মানুষের সরকার,” যোগ করেন তিনি।

নির্বাচনে অনিয়মের বিষয়ে জামায়াত আমির বলেন, “ছোট খাটো বিষয় আমরা ক্ষমা করবো, বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দেবো না। আমাদের যা করা প্রয়োজন, আমরা তাই করবো।”

তিনি আরও বলেন, “আজকে ভোট দিয়ে শুরু করলাম। অন্যান্য কেন্দ্রেও যাবো, পরিস্থিতি দেখবো।” সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশ গড়তে হলে সবাইকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে।

গণমাধ্যমকে সমাজের ‘চতুর্থ স্তম্ভ’ উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “দেশ গড়ার কাজে আমরা গণমাধ্যমকে পাশে চাই। মানুষের ভোটাধিকার হারিয়ে যাক, সেটা আমরা কখনোই চাই না। ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, সেটা আমরাও মানব, আপনাদেরও মানতে হবে- এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তিনি আরও বলেন, “কেউ যদি অপরাধ করে থাকে- সেটা আমি হলেও- আমি অপরাধের বিপক্ষে। কিন্তু অপরাধ নয়, সেটাকে জোর করে অপরাধ বানানো আরেকটি বড় অপরাধ।”

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tags: ১১ দলীয় ঐক্যগণভোটজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত আমিরডা. শফিকুর রহমানঢাকা-১৫ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনদাঁড়িপাল্লা প্রতীকমিরপুর
Previous Post

নির্বাচনকে ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সংর্ঘষ

Next Post

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

Next Post
কক্সবাজার-১ আসন  বিএনপির প্রার্থী ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ভোট দিচ্ছেন, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT