চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:28 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

এবার ডিজিটাল প্লাটফর্মেও ইতিহাস গড়লো রনবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি থিয়েটারে রেকর্ড ব্যবসার পর নেটফ্লিক্সে মুক্তির প্রথম সপ্তাহেই ভেঙে দিয়েছে একাধিক সুপারহিট ছবির রেকর্ড।

গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর মাত্র এক সপ্তাহে ৭৬ লাখ (৭.৬ মিলিয়ন) ভিউ অর্জন করেছে ‘ধুরন্ধর’! এটি এখন পর্যন্ত কোনো ভারতীয় পোস্ট-থিয়েট্রিকাল হিন্দি সিনেমার সর্বোচ্চ প্রথম উইকেন্ড ভিউয়ের রেকর্ড!

এর মাধ্যমে ছবিটি পেছনে ফেলেছে রনবীর কাপুরের ‘অ্যানিমেল’, হৃতিক রোশনের ‘ফাইটার’ এবং আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’-কে।

এর আগে নেটফ্লিক্সে প্রথম উইকেন্ডে সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড ছিল ‘অ্যানিমেল’-এর, যার ভিউ ছিল ৬২ লাখ। সেখানে ‘ধুরন্ধর’ বড় ব্যবধানে এগিয়ে গেছে। ‘ফাইটার’ প্রথম সপ্তাহান্তে পেয়েছিল ৫৯ লাখ ভিউ, আর ‘পুষ্পা ২: দ্য রুল’ পেয়েছিল ৫০ লাখ ভিউ!

নেটফ্লিক্সের অফিসিয়াল প্লাটফর্ম টুডাম–এর তথ্য অনুযায়ী, ‘ধুরন্ধর’ বিশ্বের সাতটি দেশে নন-ইংলিশ সিনেমার গ্লোবাল টপ টেন তালিকায় শীর্ষে রয়েছে। এখন পর্যন্ত ছবিটি ২৬.১ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানে সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তি নিষিদ্ধ থাকলেও সেখানে নেটফ্লিক্সে এটি বর্তমানে নাম্বার ওয়ান ট্রেন্ডিং-এ রয়েছে।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একটি স্পাই অ্যাকশন থ্রিলার। এতে রনবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, যিনি পাকিস্তানের লিয়ারি এলাকায় প্রবেশ করে ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের মিশনে নামেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। সহশিল্পী হিসেবে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদি।

বক্স অফিসেও দুর্দান্ত সাফল্য পেয়েছে ‘ধুরন্ধর’। বিশ্বব্যাপী সিনেমাটির আয় ছাড়িয়েছে ১৩০০ কোটি টাকা। একই সঙ্গে এটি হয়ে উঠেছে ভারতের ঘরোয়া বক্স অফিসে প্রথম ১০০০ কোটি টাকা অতিক্রমকারী বলিউড সিনেমা! হিন্দুস্তান টাইমস

Tags: 'ধুরন্ধর'থ্রিলারনেটফ্লিক্সপুষ্পাপ্রেক্ষাগৃহেফাইটাররনবীর সিংসিনেমাস্পাই
Previous Post

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

Next Post

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

Next Post

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT