চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মার্কিন-ইরান পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে: তেহরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত পারমাণবিক আলোচনা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, আলোচনা শুক্রবার সকাল ১০টায় মাস্কাটে শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনার প্রয়োজনীয় সব প্রস্তুতির জন্য তিনি ওমান সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে আলোচনার বিন্যাস ও স্থান নিয়ে মতবিরোধের কারণে বৈঠকটি অনিশ্চয়তায় পড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে তেহরানের ঘোষণার মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হলো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীকে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ আলোচনার নির্দেশ দিয়েছেন।

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটনও নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র পূর্বপরিকল্পনা অনুযায়ী তুরস্কের পরিবর্তে ওমানে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র আল-জাজিরাকে জানায়, কাতার, তুরস্ক ও মিশরের মধ্যস্থতাকারীরা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাবিত কাঠামো উপস্থাপন করেছেন। এতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উল্লেখযোগ্যভাবে সীমিত করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ এবং আঞ্চলিক মিত্রদের কাছে অস্ত্র সরবরাহ কমানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্রগুলোর একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলোচনার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল।

এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে সহিংসতার পর যুক্তরাষ্ট্র আরব সাগরে সেনা মোতায়েন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নেওয়া এই পদক্ষেপকে ঘিরে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে এবং সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কাও দেখা দিয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ওয়াশিংটন শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নয়, বরং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্কে সমর্থন এবং ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়েও আলোচনা করতে চায়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ইরানের শাসকগোষ্ঠী দেশটির জনগণের প্রকৃত প্রতিফলন নয়। খুব কম দেশেই নেতৃত্ব ও জনগণের মধ্যে এত বড় ব্যবধান দেখা যায়।

১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। জুন মাসে ওমানের মাস্কাটেই দুই দেশের কর্মকর্তারা পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে বৈঠকে বসেছিলেন। তবে ইসরায়েলের ইরানের ওপর হামলা শুরু হলে সেই আলোচনা স্থগিত হয়ে যায়। পরে যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

বিশ্লেষকদের মতে, এবারের আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এবং দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tags: আব্বাস আরাঘচিইরানের পররাষ্ট্রমন্ত্রীডোনাল্ড ট্রাম্পমার্কিন পররাষ্ট্রমন্ত্রীমার্কিন প্রেসিডেন্টমার্কো রুবিও
Previous Post

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে ভারতে আলোচনা

Next Post

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

Next Post

বাংলাদেশের পাশে থাকতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তান প্রধানমন্ত্রী

কোরিয়ান গেমের প্রভাবে নয়, তিন বোনের মৃত্যুর পেছনে যে কারণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT