চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
4:33 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এই নির্বাচনটা কষ্টে অর্জিত নির্বাচন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌরসভা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে আগামী ৭ ফেব্রুয়ারি তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

​সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল। তাই একে অবহেলার সুযোগ নেই।

​তিনি আরও বলেন, ‘নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী ৫ বছর আমরা বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশে পরিণত করতে পারব।’

নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে দেশ আবারো বিপদে পড়বে বলে সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের সময় মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত করে, সাথের লোকটাই ভুল বুঝায়।

​এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘ভোটারদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপকৌশল ও ধর্মকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। দুর্ভাগ্য, ঠাকুরগাঁওয়েও ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

সভায় আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনের ঘোষণা দেন তিনি। দলের ভবিষ্যৎ কাণ্ডারির কথা সরাসরি শোনার জন্য সর্বস্তরের মানুষকে জনসভায় উপস্থিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬মির্জা ফখরুল
Previous Post

ডায়বেটিসে আক্রান্ত গর্ভবতী মায়েদের রোজা না রাখার পরামর্শ

Next Post

বাছাইয়ে সাফল্যের প্রতিদান র‍্যাঙ্কিংয়ে পেলেন জ্যোতি-মারুফারা

Next Post
মেয়েদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাছাইয়ে সাফল্যের প্রতিদান র‍্যাঙ্কিংয়ে পেলেন জ্যোতি-মারুফারা

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT