চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাছাইয়ে সাফল্যের প্রতিদান র‍্যাঙ্কিংয়ে পেলেন জ্যোতি-মারুফারা

২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
মেয়েদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতে নিরাপত্তা ইস্যুতে ছেলেদের দলের খেলা হচ্ছে না টি-টুয়েন্টি বিশ্বকাপে। অন্যদিকে দাপটে বাছাইপর্ব উতরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড এবং ওয়েলসে হতে চলা ২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নাম লিখিয়ে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। প্রতিদান র‍্যাঙ্কিংয়ে হাতেনাতে পেলেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা, বাছাইজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে টিম টাইগ্রেসের অনেকের।

মঙ্গলবার আইসিসি প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের সাফল্য চোখে পড়ার মতো। সব বিভাগেই টিম টাইগ্রেসের রয়েছে জয়জয়কার। ব্যাটিংয়ে অধিনায়ক জ্যোতি ৫৯৯ পয়েন্ট নিয়ে তিনধাপ এগিয়ে উঠেছেন ১৯তম স্থানে।

ব্যাটিংয়ে সব দেশ মিলিয়ে সবচেয়ে বড় লাফটি দিয়েছেন সোবহানা। ১৬ ধাপ এগিয়ে ৪৯৬ পয়েন্ট নিয়ে এসেছেন ৩৬তম স্থানে। সুখবর পাননি শারমিন আক্তার সুপ্তা, ১৩ ধাপ পিছিয়ে ৪৬৬ পয়েন্ট নিয়ে আছেন ৪৮তম স্থানে।

বোলিংয়ে রাবেয়া খানের অবস্থানে কোন বদল আসেনি, ৬৬৩ পয়েন্ট নিয়ে আছেন ১৪তে। ৮ ধাপ এগিয়েছেন নাহিদা আক্তার, ৫৭৫ পয়েন্ট নিয়ে আছেন ২৮এ। বোলিংয়ে ৪৩ ধাপ এগিয়ে স্বর্ণা আক্তার এখন ৭৪তে আছেন। পেসার মারুফা আক্তার একশোর মাঝে ঢুকেছেন প্রথমবার, ২০৬ ধাপ এগিয়ে এখন ৯৩তে অবস্থান করছেন।

অলরাউন্ডারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ১৩৬ পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন স্বর্ণা আক্তার। ৬ ধাপ এগিয়ে ১০৮ পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে এসেছেন নাহিদা আক্তার।

Tags: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিবাংলাদেশর‌্যাঙ্কিংলিড স্পোর্টস
Previous Post

এই নির্বাচন দীর্ঘ লড়াই আর ত্যাগের ফসল, অবহেলার সুযোগ নেই: মির্জা ফখরুল

Next Post

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

Next Post

বাড়ছে কমছে স্বর্ণ ও রুপার দাম, কী হতে পারে সামনে?

ছবি: সংগৃহীত

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT