চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা জাতীকে আর দ্বিধা-বিভক্ত দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 31, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতী, বর্ণ, ধর্মের ওপর বিভক্ত করে এই দেশকে, দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন গুমের স্বীকার হতে হয়েছে। আমরা আর এসব চাই না।

আজ ৩১ জানুয়ারি শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের বন্দোবস্ত হবে জনগনের সেবার জন্য সরকার গঠন করা। আমরা নির্বাচিত হলে এই জাতীকে আর দ্বিধা-বিভক্ত করতে দিব না ইনশাআল্লাহ। এই নির্বাচনের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ গঠন করা হবে সেটি হবে তারুন্যের বাংলাদেশ, যৌবন দিপ্ত বাংলাদেশ। সকল বাঁধা ডিঙ্গিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা তরুনদের নিয়ে এবার এগিয়ে যাচ্ছি।

জামায়াত আমীর বলেন, যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকেও আমরা ডাকব, আমাদের সঙ্গে মিলে কাজ করুন। তবে কোন অপরাধ করা যাবে না, ব্যাংক ডাকাতি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না, বিচারিক কাজে হস্তক্ষেপ করা যাবে না। এটা মেনে নিতে হবে। যে জুলাইয়ের কারণে আমরা আজ জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। জুলাইকে ধারণ করে ১৮ কোটি মানুষের স্বার্থে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, এদেশে মুসলমান ছাড়া আরও তিনটি দলের মানুষ বসবাস করে। আপনাদের সকল ধর্মীয় অধিকার, পূর্ণ স্বাধীনভাবে পালন করবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রের দায়িত্ব পালনে কারও ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে কর্মকর্তা সেই কাজের যোগ্য কিনা, তার মধ্যে দেশ প্রেম আছে কিনা। আমরা শিক্ষার আমূল পরিবর্তন করতে চাই।

তিনি আরও বলেন, এই শিক্ষা দিয়ে আমরা এগুতে পারব না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন ভাল না হলে একটা ভাল জাতি আমরা গঠন করতে পারবো না। আগামীতে যারাই সরকার গঠন করবে তাদেরকে জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গিকার দিতে হবে। আমরা আর এই জাতির মধ্যে বিভেদ করতে চাই না। ধর্ম,বর্ণ ও গোষ্ঠী পরিবার, কারও স্বার্থ দেখব না, স্বার্থ দেখব শুধু জনগণের, ইনশাআল্লাহ।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান
Previous Post

সুড়ঙ্গ থেকে সাঁতাও: চ্যানেল আইয়ে জাতীয় পুরস্কারজয়ী ৪ সিনেমা

Next Post

সাফজয়ী গোলরক্ষক স্বপ্নার পছন্দ বিশ্বজয়ী মার্টিনেজ

Next Post

সাফজয়ী গোলরক্ষক স্বপ্নার পছন্দ বিশ্বজয়ী মার্টিনেজ

আমাদের মূল লক্ষ্য এশিয়াতে ভালো করা: সুমাইয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT