চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুড়ঙ্গ থেকে সাঁতাও: চ্যানেল আইয়ে জাতীয় পুরস্কারজয়ী ৪ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 31, জানুয়ারি 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এ বছর ২৮টি বিভাগে মোট ৩০টি পুরস্কার দেয়া হচ্ছে। এরমধ্যে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া ৪টি সিনেমা প্রচার করবে চ্যানেল আই।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ৪টি সিনেমা দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়। ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা ৫ মিনিটে দেখতে পারবেন সিনেমাগুলো।

এরমধ্যে রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখা যাবে ২০২৩ সালের ‘শ্রেষ্ঠ সিনেমা’ হিসেবে জাতীয় পুরস্কার পাওয়া খন্দকার সুমনের ‘সাঁতাও’। এই সিনেমাটি এ বছর মোট ৪টি শাখায় পুরস্কার অর্জন করে।

শ্রেষ্ঠ সিনেমা বিভাগ ছাড়াও ‘সাঁতাও’ শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেত্রী ও শ্রেষ্ঠ শব্দগ্রাহকের পুরস্কার অর্জন করে।

রংপুর অঞ্চলের শব্দ ‘সাঁতাও’। সাত দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার সময়টাকে বোঝাতে দেশের উত্তরাঞ্চলে ‘সাঁতাও’ শব্দটি ব্যবহৃত হয়। সাঁতাওয়ের সময়ে কৃষিনির্ভর সমাজে কেমন প্রভাব ফেলে, কৃষকদের সংগ্রামী জীবন এবং প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রাম ও প্রান্তিক মানুষের জীবনের কাহিনি কেন্দ্র করে গণঅর্থায়নে চলচ্চিত্রটি নির্মাণ করেন খন্দকার সুমন। সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন আইনুন পুতুল ও ফজলুল হক।

সোমবার (২ ফেব্রুয়ারি) একই সময়ে চ্যানেল আইয়ে দেখানো হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এ সর্বোচ্চ বিভাগে পুরস্কার জয়ী সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি এ বছর মোট ৮টি বিভাগে ৯টি পুরস্কার অর্জন করে।

২০২৩ সালে মুক্তি পাওয়া দর্শক নন্দিত এই সিনেমাটির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন নাটকের তারকা অভিনেতা আফরান নিশো। আর প্রথম ছবিতেই দর্শকপ্রিয়তার পাশাপাশি তিনি অর্জন করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘সুড়ঙ্গ’র জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে আফরান নিশো ছাড়াও সিনেমাটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা, শ্রেষ্ঠ কৌতুক অভিনেতার পুরস্কার অর্জন করেন যথাক্রমে মনির আহম্মেদ (শাকিল) এবং শহীদুজ্জামান সেলিম। এছাড়াও শ্রেষ্ঠ গায়িকা অবন্তী সিঁথি, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা যুগ্মভাবে রায়হান রাফী ও নাজিম উদ দৌলা, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ সজ্জার পুরস্কার অর্জন করেন বীথি আফরিন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) চ্যানেল আইতে দেখানো হবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্য’ বিভাগে পুরস্কারজয়ী ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘রক্তজবা’। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য।

তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’য় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আরেক সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি ‘শ্রেষ্ঠ নৃত্য পরিচালক’ বিভাগে পুরস্কৃত হয়। সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি প্রযোজনা করেন অপু বিশ্বাস। তাঁতিদের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দুই ছবি আইস্ক্রিনে

Tags: আম-কাঁঠালের ছুটিজাতীয় চলচ্চিত্র পুরস্কাররক্তজবালাল শাড়িসাঁতাওসিনেমাসুড়ঙ্গ
Previous Post

চ্যাম্পিয়ন হওয়ার রহস্য খোলাসা করলেন সাবিনা

Next Post

আমরা জাতীকে আর দ্বিধা-বিভক্ত দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

Next Post

আমরা জাতীকে আর দ্বিধা-বিভক্ত দেখতে চাই না: ডা. শফিকুর রহমান

সাফজয়ী গোলরক্ষক স্বপ্নার পছন্দ বিশ্বজয়ী মার্টিনেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT