চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে যুদ্ধবিরতিতে পুতিনের সম্মতি আছে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

তীব্র শীতের প্রেক্ষাপটে ইউক্রেনের বিভিন্ন শহরে অন্তত এক সপ্তাহ সামরিক হামলা না চালাতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পুতিনকে অনুরোধ জানানো হয়েছিল যেন অন্তত এক সপ্তাহ গোলাবর্ষণ বন্ধ রাখা হয়। কারণ, ইউক্রেন ও রাশিয়া উভয় দেশই বর্তমানে তীব্র শীতের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেনে শীতকাল মানুষের জন্য অত্যন্ত কষ্টকর সময়। প্রেসিডেন্ট পুতিন আমাদের অনুরোধে সম্মতি দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।

এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়ার হামলার কারণে কিয়েভসহ বিভিন্ন এলাকায় বহু আবাসিক ভবনে বিদ্যুৎ ও গরমের ব্যবস্থা ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এই সমঝোতা বাস্তবে কার্যকর হবে কি না, তা সামনের দিনগুলোতেই স্পষ্ট হবে। তিনি আরও উল্লেখ করেন, উত্তেজনা কমাতে এ ধরনের উদ্যোগ যুদ্ধ অবসানের পথে বাস্তব অগ্রগতি আনতে পারে।

Tags: ইউক্রেনডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিন
Previous Post

স্কটল্যান্ডকে দুইশর কাছে লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

Next Post

শুক্রবার ক্যালগেরিতে কনজারভেটিভ পার্টির জাতীয় কনভেনশন 

Next Post
ছবি: কানাডার প্রতিনিধি

শুক্রবার ক্যালগেরিতে কনজারভেটিভ পার্টির জাতীয় কনভেনশন 

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না: ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT