চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন নিয়ম

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
3:05 অপরাহ্ন 29, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের স্বাস্থ্যসেবায় নতুন নিয়ম করেছে কানাডা সরকার। আগামী ১ মে থেকে কানাডায় এই নতুন নিয়ম চালু হবে। নতুন নিয়ম অনুযায়ি, কানাডায় বসবাসরত রিফিউজিদের তাদের নিজেদের স্বাস্থ্য সেবায় চিকিৎসা খরচে কিছু অংশ নিজেদেরকে দিতে হবে।

ফেডারেল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ডেন্টাল (দাঁতের চিকিৎসা), চোখের চিকিৎসা (অপটোমেট্রি), ফিজিওথেরাপি সেবাগুলোর খরচের ৩০ শতাংশ নিজে বহন করতে হবে। এছাড়া প্রতিটি প্রেসক্রিপশন ওষুধের জন্য দিতে হবে ৪ ডলার করে ফি। তবে আশ্রয়প্রার্থী ও শরণার্থীরা এখনো বিনা খরচে ডাক্তার ও বিশেষজ্ঞের চিকিৎসা, হাসপাতাল সেবা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা পেতে থাকবেন। এগুলো ইন্টারিম ফেডারেল স্বাস্থ্য কর্মসূচি (আই এফএইচপি )–এর আওতায় আগের মতোই সম্পূর্ণ ফ্রি থাকবে।

সরকার বলছে, স্বাস্থ্যসেবার বাড়তি চাপ সামলানো এবং ভবিষ্যতে এই কর্মসূচি টিকিয়ে রাখার জন্যই এই সহ-পরিশোধ (কো-পে) ব্যবস্থা চালু করা হচ্ছে। কিন্তু চিকিৎসক ও মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন করে টাকা দিতে হলে অনেক শরণার্থী প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি করবেন বা পুরোপুরি বাদ দেবেন।

অনেক রোগী আছেন যারা একসাথে একাধিক ওষুধ খান। সেখানে প্রতিটি ওষুধের জন্য ৪ ডলার দিতে হলে মাস শেষে বড় অঙ্ক দাঁড়ায়, যা নতুন আসা শরণার্থীদের জন্য কষ্টকর।

এদিকে সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৬ লাখ ২৩ হাজার মানুষ এই স্বাস্থ্য কর্মসূচির আওতায় ছিলেন এবং এতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৮৯৬ মিলিয়ন ডলার।

এর আগে ২০১২ সালে কনজারভেটিভ সরকার শরণার্থীদের স্বাস্থ্যসেবা কমানোর চেষ্টা করেছিল। সে সময় আদালত সেই সিদ্ধান্তকে “অমানবিক” বলে বাতিল করে দেয়। পরে লিবারেল সরকার ক্ষমতায় এসে পুরো সেবা ফিরিয়ে আনে।

কানাডার বর্তমান ফেডারেল সরকার অর্থনৈতিক উন্নয়নে এবং সাধারণ জনগণের কথা ভেবে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। হঠাৎ করে স্বাস্থ্য সেবায় নতুন এই সিদ্ধান্ত, সাধারণ জনগণ কিভাবে নিবে সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে একজন শরনার্থী জানান, সরকারের এই নতুন নিয়ম অব্যাহত থাকলে, দেশটিতে আসার ক্ষেত্রে মানুষের আগ্রহ অনেক কমে যাবে।

 

Tags: কানাডা সরকাররিফিউজি
Previous Post

বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে কলম্বোর টিকিট কাটল পাকিস্তান

Next Post

মার্কিন হামলার তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

Next Post

মার্কিন হামলার তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান

দেশি সিনেমার গানে এক নস্টালজিক সন্ধ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT