চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ পরিশোধে বড় মাইলফলক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যক্তির হাতে ডলার নোট গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ সময়ে ঋণের আসল ও সুদ মিলিয়ে মোট ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার, অর্থাৎ ২১৯ কোটি ৫০ লাখ ডলার পরিশোধ করেছে সরকার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ কোটি ডলার বেশি।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই–ডিসেম্বর মেয়াদের বৈদেশিক ঋণ পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, গত কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধের চাপ ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে গত অর্থবছরে চার বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ থেকে বাংলাদেশ পেয়েছে প্রায় ২৫০ কোটি ডলারের ঋণ ছাড়। বিপরীতে, আগে নেওয়া ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে প্রায় ২২০ কোটি ডলার। ফলে এই ছয় মাসে যে পরিমাণ বৈদেশিক ঋণ এসেছে, তার প্রায় সমপরিমাণ অর্থই পরিশোধ করতে হয়েছে সরকারকে।

একই সময়ে বাংলাদেশ মোট ১৯৯ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পেয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ২৩০ কোটি ডলারের তুলনায় কম। তবে শুধু ডিসেম্বর মাসেই প্রতিশ্রুতি এসেছে ৭৭ কোটি ডলারের।

জুলাই-ডিসেম্বর সময়ে সবচেয়ে বেশি ঋণ ছাড় দিয়েছে রাশিয়া-মোট ৫৭ কোটি ৬০ লাখ ডলার। এরপর রয়েছে বিশ্বব্যাংক, যারা দিয়েছে ৫৫ কোটি ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৫২ কোটি ডলার। এ ছাড়া চীন দিয়েছে ২২ কোটি ডলার, ভারত সাড়ে ১০ কোটি ডলার এবং জাপান দিয়েছে ১২ কোটি ডলার।

Tags: ইআরডিঋণডলার
Previous Post

মরিনহোর এক ইশারায় দল টিকে গেল চ্যাম্পিয়ন্স লিগে

Next Post

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

Next Post

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র বাস্তব ও টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT