চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘সোনার রাস্তা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দুবাইয়ে তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘গোল্ড স্ট্রিট’বা সোনার রাস্তা। আমিরাতের নতুন গোল্ড ডিস্ট্রিক্ট আনুষ্ঠানিকভাবে চালুর সময় এই ঘোষণা দিয়েছে ইথ্রা দুবাই। প্রকল্পটির বিস্তারিত তথ্য ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার ২৭ জানুয়ারি, আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রকাশিত এক প্রতিবেদনে ইথ্রা দুবাই জানায়, গোল্ড ডিস্ট্রিক্টের মধ্যেই নির্মিত হবে এই ব্যতিক্রমধর্মী সোনার রাস্তা, যা বিশ্বে প্রথমবারের মতো সোনা দিয়ে তৈরি অবকাঠামোর ধারণাকে বাস্তব রূপ দেবে। এটি দুবাইকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্য ও পর্যটনের নতুন আইকন হিসেবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সাল থেকে ২০২৫ সাল সময়ে আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার মূল্যের সোনা রপ্তানি করেছে। এ সময় দেশটির প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং ও তুরস্ক। বৈশ্বিকভাবে ভৌত সোনা বাণিজ্যের ক্ষেত্রে আমিরাত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য।

ছবি সংগৃহীত

তথ্য সূত্রে আরও জানান, ‘স্বর্ণের নতুন বাড়ি’ হিসেবে পরিচিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে সোনা ও গহনা সংশ্লিষ্ট সব কার্যক্রম এক ছাদের নিচে আনা হচ্ছে। এখানে খুচরা বিক্রি, সোনার মুদ্রা, পাইকারি বাণিজ্য ও বিনিয়োগ–সবকিছুরই সুযোগ থাকবে। এই ডিস্ট্রিক্টে সোনা ও গহনার পাশাপাশি সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রেতা থাকবে।

ইতিমধ্যে জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশক জুয়েলারির মতো শীর্ষ ব্র্যান্ড সেখানে ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। পাশাপাশি জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়, ২৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাগশিপ স্টোর স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে।

ইথ্রা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি বলেন, দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট ঐতিহ্য, পরিসর ও সম্ভাবনাকে একত্রিত করেছে।

ছবি সংগৃহীত

দুবাই অর্থনীতি ও পর্যটন বিভাগের অধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের (ডিএফআরই) সিইও আহমেদ আল খাজা বলেন, সোনা দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক কাঠামোর সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঐতিহাসিক গন্তব্যের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য উদযাপনের পাশাপাশি সৃজনশীলতা ও স্থায়িত্বভিত্তিক একটি নতুন যুগের জন্য তা পুনর্কল্পনা করছি।

সংশ্লিষ্টরা ধারনা মতে, বিশ্বের প্রথম সোনার রাস্তা ও গোল্ড ডিস্ট্রিক্ট প্রকল্প দুবাইকে বৈশ্বিক স্বর্ণ বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।

Tags: আরব আমিরাতদুবাই
Previous Post

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে ৭১ ও ২৪-এর মতো ঐক্যের ডাক তারেক রহমানের

Next Post

বাণিজ্যিক সহযোগিতা জোরদারে চট্টগ্রাম সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

Next Post
ছবি: সংগৃহীত

বাণিজ্যিক সহযোগিতা জোরদারে চট্টগ্রাম সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

টাকার সংস্থান ছাড়া বেতন বাড়ানোর ঘোষণার সমালোচনা বাংলাদেশ ব্যাংক গভর্নরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT