চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে পপ তারকার বিরুদ্ধে ১৩ মিলিয়ন ডলার কর ফাঁকির অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে পপ ব্যান্ড অ্যাস্ট্রো-র সদস্য, গায়ক ও অভিনেতা চা ইউন-উ-র বিরুদ্ধে প্রায় ২০০ বিলিয়ন ওন (প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগ উঠেছে।

অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির জাতীয় কর দপ্তর এনটিএস। এখনও পর্যন্ত চা ইউন-উ-র বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি। তবে এই বিতর্কের প্রভাব ইতিমধ্যেই পড়েছে বিজ্ঞাপন বাজারে।

জানা গেছে, একাধিক প্রতিষ্ঠান তাঁর সঙ্গে করা বিজ্ঞাপনচুক্তি বাতিল করেছে। কর দপ্তরের প্রাথমিক অনুসন্ধানে দাবি করা হয়েছে, চা ইউন-উ-র মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার বিনোদন খাতের আয়ের একটি বড় অংশ দেখানো হয়েছিল।

তদন্তকারীদের ধারণা, ব্যক্তিগত আয়ের পরিবর্তে করপোরেট আয় হিসেবে অর্থ দেখিয়ে করের হার কমানোর চেষ্টা করা হয়। দক্ষিণ কোরিয়ায় ব্যক্তিগত আয়ের কর সর্বোচ্চ ৪৫ শতাংশ, যেখানে করপোরেট করের হার তুলনামূলকভাবে কম।

এনটিএস আরো জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিটির কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। কেবল কাগজে-কলমেই এর অস্তিত্ব ছিল বলে দাবি তাদের। এ কারণেই তাদের হিসাব অনুযায়ী, ২০ বিলিয়ন ওনের বেশি কর কম পরিশোধ করা হয়েছে।

কর কর্মকর্তাদের অভিযোগ অনুযায়ী, চা ইউন-উ-র ব্যক্তিগত আয় তিন ভাগে দেখানো হয়েছিল তার এজেন্সি ফ্যান্টাজিও, মায়ের নামে নিবন্ধিত কোম্পানি এবং স্বয়ং চা ইউন-উ-র নামে। এই আয়-বণ্টনের ফলে তার মোট করের হার ২০ শতাংশের বেশি কমে যায় বলে মনে করছে কর্তৃপক্ষ।

আইনি বিশেষজ্ঞদের মতে, কর দপ্তরের এই মূল্যায়ন যদি বহাল থাকে, তাহলে সংশ্লিষ্ট প্রকৃত আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ওনের বেশি হতে পারে। সে ক্ষেত্রে এটি দক্ষিণ কোরিয়ায় কোনো একক বিনোদন তারকাকে ঘিরে অন্যতম বড় করসংক্রান্ত আইনি বিতর্কে পরিণত হতে পারে।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে চা ইউন-উ-র এজেন্সি ফ্যান্টাজিও। তাদের দাবি, চা ইউন-উ–র মায়ের নামে থাকা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ বৈধ এবং আইনসম্মত। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে বর্তমানে চা ইউন-উ বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে থাকায়, এই বিষয়ে প্রকাশ্যে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tags: কর ফাঁকিদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতালিড বিনোদন
Previous Post

‘পণ্যের দাম বৃদ্ধির প্রধান কারণ ডলারের মূল্যবৃদ্ধি, কর বা শুল্ক নয়’

Next Post

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন গায়ক অভিজিৎ মজুমদার

Next Post

মাত্র ৫৪ বছর বয়সেই চলে গেলেন গায়ক অভিজিৎ মজুমদার

ছবি: তথ্য অধিকার ফোরাম

তথ্য অধিকার আইন সংশোধনে 'তথ্য অধিকার ফোরাম'এর ৬ দফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT