চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল বানাচ্ছে ভারত সরকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 25, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, রাজ্য সরকার অবৈধ বাংলাদেশিদের নির্বাসনের জন্য একটি ডিটেনশন সেন্টারও তৈরি করেছে, ছবি: সংগৃহীত।

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, রাজ্য সরকার অবৈধ বাংলাদেশিদের নির্বাসনের জন্য একটি ডিটেনশন সেন্টারও তৈরি করেছে, ছবি: সংগৃহীত।

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরিতে আইআইটি-বম্বের সঙ্গে কাজ করছে ভারতের মহারাষ্ট্র সরকার। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সন্দেহভাজনদের বক্তব্যের ধরণ, স্বর ও ভাষা ব্যবহারের ধরন বিশ্লেষণ করে প্রাথমিকভাবে পরিচয় নির্ধারণে এই টুল সহায়তা করবে।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারতের মহারাষ্ট্রের তথ্যপ্রযুক্তি বিভাগ ৩ কোটি রুপি ব্যয়ে টুলটি তৈরি করছে। কর্মকর্তাদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাথমিক যাচাইয়ের সময় এটি ব্যবহার করবে। তবে চূড়ান্তভাবে নাগরিকত্ব নির্ধারণ করা হবে নথিপত্র যাচাইয়ের মাধ্যমে।

গত ১১ জানুয়ারি মহাযুতি জোটের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশিমুক্ত করব। ইতোমধ্যে সবচেয়ে বেশি সংখ্যককে বহিষ্কার করা হয়েছে। এআইয়ের মাধ্যমে শতভাগ বাংলাদেশিকে শনাক্ত করে বহিষ্কার করা হবে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ (সাবেক পূর্ববঙ্গ) ভাষাগতভাবে একই অঞ্চলের অংশ হওয়ায় উপভাষা, উচ্চারণ, শব্দভাণ্ডার ও উচ্চারণে ব্যাপক মিল রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের অনেক বাঙালির কথাবার্তা বাইরের লোকদের কাছে ‘বাংলাদেশি’ মনে হতে পারে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ ও মালদা এই সীমান্তবর্তী জেলাগুলোতে এ মিল আরও বেশি।

তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই এআই সিস্টেম উচ্চারণ, স্বর ও শব্দচয়নসহ নির্দিষ্ট ভাষাগত সূচক ব্যবহার করে পশ্চিমবঙ্গের বাসিন্দা বাঙালি ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারবে।

এআই টুলে যদি কোনো ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় বলে ইঙ্গিত পাওয়া যায়, তখন আইনশৃঙ্খলা বাহিনী নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করতে পরবর্তী তদন্তে যাবে। বর্তমানে টুলটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

Tags: ভারত
Previous Post

বেকারদের ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: জামায়াত আমির

Next Post

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশাজনক: ডব্লিউসিএ

Next Post

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য হতাশাজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামের সঙ্গে অনেক ঐতিহাসিক আবেগ জড়িত: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT