চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 24, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, জনপদ, ফেনী, রাজনীতি
A A
দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশক পর নানাবাড়ি ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) তিনি ফেনী সফরে যেয়ে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

দলীয় সূত্র জানায়, রোববার দুপুর ২টায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে বিকাল ৪টার দিকে তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনী শহরের পাইলট হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।

বিএনপির ভোটব্যাংক হিসেবে পরিচিত ফেনী জেলা তারেক রহমান ও তার মা, সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আবেগ ও স্মৃতিবিজড়িত এলাকা। বেগম খালেদা জিয়ার পিতৃভূমি হওয়ায় ফেনীর মানুষের সঙ্গে তারেক রহমানের রয়েছে বিশেষ সম্পর্ক।

এর আগে সর্বশেষ ২০০৬ সালে ছাগলনাইয়ায় শিল্পপতি এম এ কাশেমের প্রয়াত পুত্র তারেক কাশেমের স্মরণে আয়োজিত স্মৃতিবৃত্তি অনুষ্ঠানে যোগ দিতে ফেনী সফর করেছিলেন তিনি। প্রায় ২০ বছর পর আবারও নানাবাড়ির মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা।

তারেক রহমানের আগমনকে ঘিরে ফেনী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রায় ১৬ লাখ জনসংখ্যার এই জেলায় জনসভায় কয়েক লাখ নেতাকর্মী, ভোটার ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো ফেনীতে সাজ সাজ রব। দলমত নির্বিশেষে লাখ লাখ মানুষ এই জনসভায় যোগ দেবেন বলে আমরা আশাবাদী। তিনি জানান, তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীরা দিনরাত কাজ করছেন।

শুধু ফেনী নয়, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে জানিয়েছে দলীয় সূত্র। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট ১৩ জন এমপি প্রার্থীকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে মায়ের পিতৃভূমি ফেনীতে তারেক রহমানের আগমন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে। জেলা থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এ সফরকে ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, পুরো ফেনীবাসী আগ্রহ নিয়ে তারেক রহমানের বক্তব্য শোনার অপেক্ষায় আছেন। অনেকেই কাছ থেকে প্রিয় নেতাকে দেখার সুযোগ পাবেন বলে আশাবাদী।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, পাইলট হাইস্কুল মাঠে প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। কোনো ধরনের ঘাটতি যেন না থাকে সে বিষয়ে নেতাকর্মীরা সার্বক্ষণিক তদারকি করছেন।

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার বলেন, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা জনসভায় অংশ নেবেন। অন্তত পাঁচ লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি।

তারেক রহমানের সফরকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেনী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, জনসভাস্থলে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ফেনীবিএনপি চেয়ারম্যান তারেক রহমানবেগম খালেদা জিয়া
Previous Post

আবাসনে গুলি চালানোর অপরাধে গ্রেপ্তার কেআরকে

Next Post

বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ, চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব

Next Post
আজিজুর রহমান মুছাব্বির

বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ, চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব

দাঁড়িপাল্লা মার্কা স্বাধীনতা বিরোধী: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT