চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেস অব ওয়ালটন এসি’ চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে ব্র্যান্ডটির প্রতিনিধিত্ব করবেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন তাসকিন আহমেদ। ওয়ালটনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফিরোজ আলম, আবদুল্লাহ-আল-মামুন, মো. শাহজালাল হোসেন লিমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে তাসকিন আহমেদ বলেন, ওয়ালটন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ওয়ালটনকে পাশে পেয়েছি। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে ওয়ালটন ব্র্যান্ডের উপস্থিতি একজন বাংলাদেশি হিসেবে আমাকে গর্বিত করে। আজ সেই গর্বের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ওয়ালটনের অগ্রযাত্রায় আমাকে যুক্ত করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আমাদের গর্ব, আর সেই দলের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় পেসার তাসকিন আহমেদ। ওয়ালটন এসিও বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। সর্বাধুনিক ও উদ্ভাবনী স্মার্ট ফিচার সংযোজনের মাধ্যমে ওয়ালটন এসি এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় তাসকিন আহমেদের যুক্ত হওয়া গ্রাহকদের জন্য আরও ইতিবাচক অভিজ্ঞতা বয়ে আনবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, ওয়ালটন এসি বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা অর্জন করেছে। আইওটি ও এআই প্রযুক্তিনির্ভর পরিবেশবান্ধব, এনার্জি ইফিশিয়েন্ট ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি বাজারজাত করার মাধ্যমে ওয়ালটন টানা দুই বছর ‘বেস্ট ব্র্যান্ড’ সম্মাননা অর্জন করেছে।

স্থানীয় বাজারের পাশাপাশি বৈশ্বিক বাজারেও দ্রুত বাড়ছে ওয়ালটন এসির চাহিদা। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে সম্প্রসারিত হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস। ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং সিস্টেমে ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার।

ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোল, অফলাইন ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ সুবিধাসহ নানা অত্যাধুনিক ফিচার। স্মার্টফোনের মাধ্যমে এসি নিয়ন্ত্রণের সুবিধার পাশাপাশি এতে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএসের মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি বাজারজাত করা হয়।

Tags: ক্রিকেটার তাসকিন আহমেদফেস অব ওয়ালটন এসি
Previous Post

শিল্পী ট্যাগ লাগিয়ে ক্ষমতার স্বপ্ন বিপজ্জনক, উজ্জ্বলের স্পষ্ট বার্তা

Next Post

যে কারণে গ্রিনল্যান্ড ছাড়ল জার্মান বাহিনী

Next Post
ছবি: সংগৃহীত

যে কারণে গ্রিনল্যান্ড ছাড়ল জার্মান বাহিনী

ছবি: সংগৃহীত

দুই শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT