চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী ট্যাগ লাগিয়ে ক্ষমতার স্বপ্ন বিপজ্জনক, উজ্জ্বলের স্পষ্ট বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in বিনোদন
A A

৭০ ও ৮০-এর দশকের তুমুল জনপ্রিয় নায়ক উজ্জ্বল। বাংলা সিনেমার দর্শকদের কাছে তিনি ‘মেগাস্টার উজ্জ্বল’ নামেই পরিচিত। সেই সময়ে নসীব, দুটি মন দুটি আশা, অচেনা অথিতি, বাংলার মুখ, ফকির মজনুশাহ, উছিলা, ঘর সংসার, অনুরাগ, কুদরত, অপরাধ, সমাধি, পিঞ্জর, দোস্তী, পায়ে চলার পথ, সমাধী সিনেমার মাধ্যমে বাঘা বাঘা নায়কদের মধ্যে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন উজ্জ্বল।

শুরু থেকে এই নায়ক বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে উজ্জ্বল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। এমনকি দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গেও ছিল তার সখ্যতা। অনেকেই ভেবেছিলেন, হয়তো বিএনপি থেকে মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশ নেবেন উজ্জ্বল। তবে এই বর্ষিয়ান অভিনেতা জানালেন ভিন্ন কথা।

সোমবার দুপুরে চ্যানেল আই ভবনে তিনি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, রাজনীতি একজন শিল্পীর জীবন তৈরি করতে পারেনা। আমি মনে করি, সংসদে যাওয়া বা মন্ত্রণালয় চালানো রাজনীতিবিদের কাজ। এটা তাকেই করতে হবে। কেউ যদি রাজনীতিবিদ হতে চায় তাহলে রাজনীতিতে সময় দিতে হয়। রাজনীতির বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে।

“আমি প্রায় ৫০ বছরের বেশী সময় ধরে শিল্পী। এখানে আমার বিচ্যুতি নেই। আমি এই কাজে নিবেদিত ছিলাম। রাজনীতিবিদ হতে হলে একইভাবে কাজ করা উচিত।” বলেন এই নায়ক।

বিগত বছরগুলোতে দেখা গেছে, অনেকের রাজনৈতিক হাতেখড়ি না থাকলেও প্রকাশ্যে নিজেকে রাজনৈতিক কর্মী দাবি করেছেন। শিল্পী পরিচয় ট্যাগ লাগিয়ে দলীয় কাজে সময় দিয়েছেন। উজ্জ্বল সেই প্রসঙ্গে টেনে বলেন, আমাদের এখানে ভ্রান্ত ধারণা রয়েছে। সেটা হচ্ছে, শিল্পীর জনপ্রিয়তাকে কাজে লাগানো। কিন্তু তার এই জনপ্রিয়তা তো শিল্পী হওয়ার কারণে। রাজনৈতিক জনপ্রিয়তা অন্য জিনিস।

“নায়ক বা শিল্পী হিসেবে আলাদা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু এর মানে এই নয় যে রাজনৈতিকভাবে জনপ্রিয়তা আছে। এজন্য শিল্পীকে পার্লামেন্টে যেতে হবে, মন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এই চিন্তাটা সঠিক নয়। এসব ভুল পথে হেঁটে আমার অনেক অনুজ ভাই বোনেরা বিগত স্বৈরাচার সরকারের আমলে তাদের এতো কষ্টে অর্জিত ক্যারিয়ার, জনপ্রিয়তা নৈতিক স্খলনের কারণে তারা আজ হারিয়ে গেছে, জনগণের কাছে নির্যাতিত হচ্ছে, পালিয়ে থাকতে হচ্ছে। তারা কেউ অন্যায় করেছে হয়তো কেউ অন্যায় করেনি। তবুও পরিস্থিতির কারণে আজ তারা ভিকটিম। এর কারণ, তারা পূর্ব অভিজ্ঞতা ছাড়াই অথিতি পাখির মতো রাজনীতি করতে এসেছে। এই কাজটা অনেক কঠিন।” বলেন ‘বাংলার মুখ’ খ্যাত এই তারকা অভিনেতা।

উজ্জ্বল মনে করেন, শিল্পী হতে গেলে যেমন সাধারণ থেকে অসাধারণ সবার হৃদয়ে স্থান পেতে হয়, তেমনি রাজনীতিবিদ হতে হলেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।

 

ছবি: নাহিয়ান ইমন

Tags: অনুরাগঅপরাধঅভিনয়শিল্পীএফডিসিকুদরততারকাবাংলার মুখমেগাস্টারমেগাস্টার উজ্জ্বলরাজনীতিলিড বিনোদনসমাধিসমাধীসিনেমা
Previous Post

হ্যাঁ-তে সিল দিলে ‘নতুন বাংলাদেশ’ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

Next Post

‘ফেস অব ওয়ালটন এসি’ চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

Next Post
ছবি: সংগৃহীত

‘ফেস অব ওয়ালটন এসি’ চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

ছবি: সংগৃহীত

যে কারণে গ্রিনল্যান্ড ছাড়ল জার্মান বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT