চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসি ভবনের সামনে বিজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 18, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন—ইসি ভবনের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ রোববার বিকালে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে ইসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আগারগাঁও এলাকায় জড়ো হন।

পুলিশের ব্যারিকেডের কারণে তারা ইসি ভবনের মূল ফটকের সামনে যেতে না পেরে আশপাশের এলাকায় অবস্থান নেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

পরিস্থিতির মধ্যে বিকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলোচনায় বসার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য ইসির সঙ্গে বৈঠকে বসবেন বলে তিনি জানান।

রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, বৈঠকের আগে দলের ভেতরে কৌশলগত বিষয়ে আলোচনা করা হচ্ছে। আলোচনার ফলাফলের ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।

এদিকে ইসি ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনবিজিবি মোতায়েন
Previous Post

টানা দুই ঘণ্টা গাইলেন বন্যা, শ্রোতা-দর্শকের মুগ্ধতা

Next Post

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Next Post

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনামসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘নিষিদ্ধ হয় দল, ব্যক্তি নয়’, লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ প্রসঙ্গে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT