চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশজুড়ে সার্ভে, তাহসান বললেন ‘নতুন সিজন আরো প্রাণবন্ত’!

তাহসানের সঞ্চালনায় পর্দায় ফিরছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যামিলি গেম শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন-২। ‘বঙ্গ’ প্রযোজিত এই শো-এর শুরু হতে যাচ্ছে ১৯শে জানুয়ারি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম সিজনের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় সিজন ২ হতে চলেছে আরও বেশি রোমাঞ্চকর এবং এক্সসাইটিং। গত সিজনে সব প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ এবং ৩০ লক্ষ টাকারও বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়া এই শো ফিরে আসছে আরও বিশাল পরিসরে।

আয়োজকরা বলছেন, তাহসান খানের জাদুকরী সঞ্চালনায় এবং ওয়াহিদুল ইসলাম শুভ্র-র পরিচালনায় এবারের সিজনে থাকছে আগের চেয়েও আকর্ষণীয় পুরস্কার এবং টানটান উত্তেজনা, যা পারিবারিক বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।

শো-টি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বলেন, “আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড় পরিসরের এই আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, তেমনই চমকপ্রদ। প্রতিযোগীদের বেশ ভেবেচিন্তে উত্তর দিতে হয়েছে এবং পরিশেষে এই বিষয়টিই প্রতিটি এপিসোডকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”

আয়োজকরা জানান, এবারের সিজনের জাঁকজমকপূর্ণ আয়োজনের সহযোগিতায় যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য সব প্রতিষ্ঠান। আগামী ১৯ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২ সম্প্রচারিত হবে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি-তে। যারা মিস করবেন, তারা শো-টির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

পাশাপাশি, দর্শকরা তাদের সুবিধামতো যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে শো-টি উপভোগ করতে পারবেন বঙ্গ অ্যাপ ও ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রি-তে। এছাড়াও শো-এর বিভিন্ন আপডেট এবং পর্বের বিশেষ মুহূর্তগুলো দেখা যাবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজে।

Tags: তাহসানতাহসান খাননতুন সিজনফ্যামিলি ফিউড বাংলাদেশ’বঙ্গসিজন ২
Previous Post

১৭ বছরে বিচারবহির্ভ/ত হত্যা ও গু/মের সুষ্ঠু বিচার দাবি স্বজনদের

Next Post

‘ভুয়া কপিরাইট’ ক্লেইমের শিকার দ্য ডিসেন্ট’র ফেসবুক পেইজ!

Next Post
ছবি: সংগৃহীত

'ভুয়া কপিরাইট' ক্লেইমের শিকার দ্য ডিসেন্ট'র ফেসবুক পেইজ!

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT