চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবিতে চ্যারিটি কনসার্ট, হাবিবসহ যারা থাকছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 17, জানুয়ারি 2026
in বিনোদন
A A

শীতকাল এলেই ওপেন এয়ার কনসার্টের আমেজে মুখর হয়ে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। কিন্তু চলতি মৌসুমে সেই চিত্র একেবারেই ভিন্ন। দেশের সার্বিক পরিস্থিতির কারণে বড় আকারের কনসার্ট আয়োজনের অনুমতি মিলছে না, ফলে কনসার্টপ্রেমীদের হতাশা বাড়ছে।

এই শূন্যতার মধ্যেই এলো কিছুটা স্বস্তির খবর। কনসার্টের মৌসুমে যখন আয়োজন প্রায় বন্ধ, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ চ্যারিটি কনসার্ট। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও স্পিরিটস অব জুলাইয়ের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই মানবিক অনুষ্ঠান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, ‘কুয়াশার গান’ শিরোনামের এই চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে শনিবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শীতার্ত ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণে ব্যয় করা হবে।

কনসার্টে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড সহজিয়া, আভাস ও অ্যাশেজ।

অনুষ্ঠান সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টায় সহজিয়ার পরিবেশনার মাধ্যমে কনসার্ট শুরু হবে। সন্ধ্যা ৭টায় মঞ্চে উঠবে আভাস, রাত ৮টায় হাবিব ওয়াহিদ এবং রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্টের পর্দা নামবে।

আয়োজকদের ভাষ্য, এটি পুরোপুরি একটি দাতব্য ও মানবিক আয়োজন। বিনোদনের পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবই এই কনসার্টের মূল উদ্দেশ্য। কনসার্টপ্রেমী ও সাধারণ দর্শকদের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Tags: আভাসডাকসুঢাবিলিড বিনোদনসহজিয়াহাবিব ওয়াহিদ
Previous Post

উত্তরায় অগ্নিকাণ্ড: ময়মনসিংহে পাশাপাশি দাফন করা হলো বাবা-ছেলেসহ তিনজনকে

Next Post

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন

Next Post
ছবি: সংগৃহীত

মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে রাজধানীতে চলছে গণমাধ্যম সম্মিলন

ছবি: সংগৃহীত

অষ্টম দিনে জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT