চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ ভারত হলেও জয়ের ‘সম্ভাবনা বেশি’ বাংলাদেশের

ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ষোড়শ আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। লড়াইয়ে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগার্স। প্রতিপক্ষ ভারত হলেও দলকে নির্ভার রাখছেন যুবাদের প্রধান কোচ নাভিদ নেওয়াজ। নিজ দল নিয়েই বেশি ভাবছেন তিনি। তার মতে, অভিজ্ঞতায় ঠাসা লাল-সবুজদেরই জয়ের সম্ভাবনা বেশি।

জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে লড়াই।

২০২০ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের শিরোপা জয়ের পেছনে বড় অবদান মনে করা হয় ক্রিকেটারদের অভিজ্ঞতাকে। আগের দুই বছরে প্রচুর ম্যাচ খেলে দলটি পোক্ত হয়ে উঠেছিল। এবারও পরীক্ষিত সেই পথই বেছে নিয়েছে বিসিবি। গত জুলাই-অগাস্টে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল এই দলটি। এছাড়াও গত দুই বছরে টানা খেলার মধ্যেই ছিল তারা।

গত যুব বিশ্বকাপের পর থেকেই এই বিশ্বকাপের আগ পর্যন্ত ৩২টি যুব ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এই সময়ের মধ্যে যা বিশ্ব ক্রিকেটে সব দল মিলিয়ে সবচেয়ে বেশি। সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলেছে ইংল্যান্ডের যুবারা, শ্রীলঙ্কা ২৩টি এবং ভারত খেলেছে ২১টি।

বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় নাভিদ বলেছেন, ‘আমার মনে হয়, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এখানে। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে। কাদের সাথে প্রথম ম্যাচ খেলছি এটা আসলে তেমন ম্যাটার করে না। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। প্রতিপক্ষ নিয়ে অত বেশি ভাবছি না। যেকোনো দলের সাথে খেলতেই নিজেদের প্রস্তুত রাখছি।’

‘এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কিছু ব্যাপার আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন ধরুন আবহাওয়া, বৃষ্টি এসব। তাই এসব নিয়ে অত ভাবছি না। বেশ কিছু দিন আগে এসে এখানে ভালোভাবে মানিয়ে নিয়েছি। প্রথম ম্যাচের আগে হাতে সময় আছে। ছেলেরা উইকেটের আচরণ সম্পর্কে জানতে পারবে। আমার মনে হয় সবাই প্রস্তুত আছে।’

প্রক্রিয়া ঠিকঠাক অনুসরণ করলে ভারতেকে হারানো সম্ভব জানিয়ে নাভিদ বলেছেন, ‘দুটি ভালো দল যখন মুখোমুখি হয়, তখন নির্দিষ্ট দিনটিতে ভালো খেলা দলেরই জয়ের সম্ভাবনা বেশি থাকে। ভারত বেশ ভালো দল, আমরাও খুব ভালো দল। দেখা যাক, আমরা নিজেদের প্রক্রিয়ায় অটল থাকব… ছেলেরা যদি পরিকল্পনা অনুসরণ করতে পারে ও ভালোভাবে বাস্তবায়ন করতে পারে, আমাদের সম্ভাবনা বেশি থাকবে।’

Tags: আইসিসিছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপজিম্বাবুয়েবাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানে ঘন কুয়াশায় মিনি-ট্রাক খালে পড়ে নিহত ১৪

Next Post

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না পেলে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি

Next Post
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি

গ্রিনল্যান্ড দখলে সমর্থন না পেলে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি

মো. নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক চাঁদপুর।

পীরের নির্দেশে ভোট দেন না চাঁদপুরের রুপসা ইউনিয়নের নারী ভোটাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT