চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনের ব্যবধানে থাইল্যান্ডে আবারও ক্রেন পড়ে নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের উত্তর-পূর্বে একটি ক্রেন ভেঙে ৩২ জন নিহত হওয়ার মাত্র একদিন পরই দেশটির রাজধানী ব্যাংককের কাছাকাছি আরো একটি ক্রেন ভেঙে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্থানীয় জেলা পুলিশ স্টেশনের সুপারিনটেনডেন্ট কর্নেল সিথিপোর্ন কাসি জানান, বৃহস্পতিবার সামুত সাখোন প্রদেশে এলিভেটেড হাইওয়ে নির্মাণের জন্য ব্যবহৃত একটি ক্রেন রাস্তায় পড়ে এ দুর্ঘটনা ঘটে।  এ র্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতালিয়ান-থাই ডেভেলপমেন্টকে যুক্ত করে পরিবহনমন্ত্রী বলেন, দুই দিনের মধ্যে দেশের দ্বিতীয় মারাত্মক ক্রেন ধ্বসের ঘটনায় একই বিল্ডিং ফার্ম জড়িত।

গত বুধবার ব্যাংককের উত্তর-পূর্বে অবস্থিত নাখোন রাতচাসিমা প্রদেশে চীন-সমর্থিত উচ্চ-গতির রেল প্রকল্পের একটি অংশ নির্মাণের জন্য কোম্পানিটিকে চুক্তিবদ্ধ করা হয়েছিল বলে জানানো হয়।

বৃহস্পতিবার যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, গত কয়েক বছরের অসংখ্য দুর্ঘটনার কারণে সেই রামা। এক্সপ্রেসওয়েটি স্থানীয়ভাবে ‘মৃত্যু সড়ক’ বা ‘ডেথ রোড’ নামে পরিচিতি পেয়েছে।

এর আগে বুধবার দুর্ঘটনাস্থলের ক্রেনটি নীচের একটি চলন্ত ট্রেনের উপর পড়ে যায়, যার ফলে এটি লাইনচ্যুত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আগুন ধরে যায়।

পরিবহনমন্ত্রী এক বিবৃতিতে জানান, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন। তিনি এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে।

Tags: থাইল্যান্ডনিহত ২
Previous Post

রপ্তানি-আমদানির ব্যবধানে প্রথম পাঁচ মাসেই বড় ঘাটতি

Next Post

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

Next Post
আপিলেও বাতিল জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নুর মনোনয়ন

আপিলেও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল

‘দোষারোপ করা আমার কাজ নয়’- প্রথম ম্যাচে হেরে রোজেনিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT