চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপে না খেললে বিসিবির কোন ক্ষতি হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না এখনও। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, কয়েকদফা আলোচনার পরও সিদ্ধান্তে অনড় বিসিবি। তাতে অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ। বিশ্বকাপে বাংলাদেশ দল না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাজমুল ইসলাম এই মন্তব্য করেছেন। বলেছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে।’

‘ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে, ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা ম্যাচ ফি পায়। খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, যদি ম্যাচসেরা হয় অথবা কোনো ধরনের বিশেষ পারফরম্যান্স যদি থাকে, সেটার জন্য আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে। ওটা হচ্ছে খেলোয়াড়দের পাওনা। সেটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই। মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

বিশ্বকাপে না খেললে ক্রিকেটারদের কোনো ক্ষতিপূরণ বিসিবি দেবে কিনা এমন প্রশ্ন এসেছিল এম নাজমুলের কাছে। জবাবে বলেন, ‘বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ কেন দিবো? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

এমন কি খেলোয়াড়দের ক্ষতিপূরণ চাওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন এম নাজমুল। বলেছেন, ‘ এই বিষয়টা (ক্ষতিপূরণ) তুলতেই পারবে না। কারণ, আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না, আজ পর্যন্ত আমরা একটাও বৈজ্ঞানিক সিদ্ধান্ত আনতে পারছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কি করতে পারছি? আমরা তাইলে তো প্রত্যেকবারই আমরা বলতে পারি যে তোমরা খেলতে পারো নাই, তোমাদের পিছে যা খরচ করছি এটা এবার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। ফেরত দাও।’

‘এখন ধরুন যে বোর্ডটাই যদি না থাকে, ক্রিকেটাররা থাকবে কীভাবে এই প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনারা তো এক দিক থেকে চিন্তা করছেন। আমার এই হাত আছে, দুইটা হাত আছে। এই দুইটা হাত দিয়ে আমরা অনেক কাজ করি। এখন আমার শরীরের সঙ্গে হাত…হাত না থাকলে শরীর থাকবে না। শরীর না থাকলে হাত থাকবে না। তো আমার হাত না থাকলে হাত আর শরীরের কোনো কাজ আছে? ব্যাপারটা একই রকম। তারা (বোর্ড-ক্রিকেটার) অবিচ্ছেদ্য অংশ। একটা বাদ দিয়ে আরেকটা চিন্তা করতে পারবেন না। আরেকটা বাদ দিয়ে অন্যটা চিন্তা করতে পারবেন না।’ -যোগ করেন নাজমুল।

তবে এখনও বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা এম নাজমুল ইসলামের। বলেছেন, ‘আমাদের বোর্ড কখনো বলে নাই, দেশ কখনো বলে নাই আমরা বিশ্বকাপ খেলব না। আমরা বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছি। আমাদেরকে শুধুমাত্র খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে। যেই পরিবেশটা ভারতে সম্ভব না। ভারতের মাটিতে সম্ভব না।’

Tags: এম নাজমুলটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নাজমুলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন স্কালোনি?

Next Post

‘ভারতের বিপক্ষে আমরা একটি ভালো ম্যাচ উপহার দিয়েছি’

Next Post

‘ভারতের বিপক্ষে আমরা একটি ভালো ম্যাচ উপহার দিয়েছি’

নোয়খালীর পাকিস্তান পেসার ইহসানউল্লাহ

‘এবার না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে নোয়াখালী’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT