চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in বিনোদন
A A

দীর্ঘদিন ধরে ‘ভালো বন্ধু’ পরিচয়ের আড়ালে থাকা উপস্থাপক রাফসান সাবাব ও কণ্ঠশিল্পী–অভিনেত্রী জেফার রহমান অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। বুধবার দুপুরে বিয়ের কিছু ছবি প্রকাশ করে নিজেদের বিবাহের খবরটি আনুষ্ঠানিকভাবে জানান এই তারকা জুটি।

বিয়ের ছবি শেয়ার করে রাফসান ও জেফার যৌথ বিবৃতিতে লেখেন,“বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসা নিয়ে আমরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করেছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি। আজ থেকে একসঙ্গে আমাদের একটি সুন্দর নতুন অধ্যায় শুরু হলো।”

একই ক্যাপশনে জেফার রহমান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাফসানের সঙ্গে কিছু মুহূর্তের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন, যা দ্রুতই ভক্ত–অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বুধবার সকালে গায়ে হলুদ এবং দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে ঘরোয়া আয়োজনে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে।

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও রাফসান ও জেফার নিজেদের এতদিন ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় দিয়ে আসছিলেন। অবশেষে সেই সম্পর্কই পরিণতি পেল বিবাহবন্ধনে।

উপস্থাপক হিসেবে রাফসান সাবাব নিয়মিত স্টেজ শো ও বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত। বিশেষ করে তার উপস্থাপনায় ‘হোয়াট অ্যা শো’ ব্যাপক পরিচিতি পেয়েছে। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে, এরআগে বছর দুয়েক আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন রাফসান।

অন্যদিকে, জেফার রহমান জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। তার গাওয়া ‘ঝুমকা’, ‘লিচুর বাগানে’, ‘নিয়ে যাবে কি’, ‘বয়াম পাখি’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি অভিনয়েও নিয়মিত হয়েছেন তিনি। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন জেফার।

বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবদম্পতির প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

Tags: অভিনয়ইনস্টাগ্রামজেফারফারুকীবিয়েরাফসানলিড বিনোদনসিনেমা
Previous Post

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ আটক ৩

Next Post

জনপ্রিয়তা বৃদ্ধির পর চীনা অ্যাপ ‘আর ইউ ডেড?’ এর নাম পরিবর্তন

Next Post
ছবি: সংগৃহীত

জনপ্রিয়তা বৃদ্ধির পর চীনা অ্যাপ ‘আর ইউ ডেড?’ এর নাম পরিবর্তন

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধ। ছবি: চ্যানেল আই অনলাইন

শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব–টেকনিক্যাল–তাঁতীবাজার মোড় অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT