চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতাসহ আটক ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 14, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী। পরে আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ শহরতলীর উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব (২৪), একই এলাকার শাহ আলম এর ছেলে মো. শিহাব আহমেদ (২০) ও নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশাররফ (১৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্স এর মালিক শেখ জামাল মিয়ার কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এনামুল হক সাকিব এর নেতৃত্বে কয়েকজন যুবক। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা তাদের আটক করে সেনা বাহিনী ও পুলিশকে খবর দেয়। পরে যৌথ বাহিনী তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক সাকিবকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

Tags: ছাত্র আন্দোলনবহিষ্কৃত নেতাহবিগঞ্জ
Previous Post

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর জানাজায় জনসমাগম

Next Post

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার

Next Post

বন্ধুত্ব থেকে দাম্পত্যে— নতুন অধ্যায়ে রাফসান–জেফার

ছবি: সংগৃহীত

জনপ্রিয়তা বৃদ্ধির পর চীনা অ্যাপ ‘আর ইউ ডেড?’ এর নাম পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT