চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতার্তদের পাশে দাঁড়াতে অ্যাডভোকেট এলিনা খানের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in কর্পোরেট নিউজ
A A
ছবি: বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভা

ছবি: বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভা

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)-এর চেয়ারপার্সন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফের ট্রাস্টি বোর্ড সভায় এ আহ্বান জানান তিনি। সভায় বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট এলিনা খান বলেন, মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।

তিনি মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএইচআরএফের চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিজ এক্সেলেন্সি জিয়াউদ্দিন আদিল, মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট সরকার আসিফ পিয়াল, লায়ন সালমা আদিল এমজেএফ এবং ফাতিমা যাহরা আহসান রাইসা। বক্তারা মানবিক সেবায় সম্মিলিত দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও পাবনা জেলার ঈশ্বরদীসহ বিভিন্ন এলাকায় বিএইচআরএফের শাখাগুলো ইতোমধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় এসব কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ সময় ট্রাস্টি বোর্ড সদস্য ও সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা আদিল শীতার্ত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

সভায় সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। এর মধ্যে নির্বাচিত কিছু জেলায় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং আইন ও মানবাধিকার মেলার পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচি পালনকারী শাখাগুলোর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মহানগর শাখা, দ্বিতীয় স্থান পায় হাটহাজারী উপজেলা শাখা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা। এছাড়া ঈশ্বরদী শাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Tags: শীতার্ত মানুষ
Previous Post

টেকনাফ সীমান্তে ‘বাংলাদেশের ভেতরে’ মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Next Post

নাসুম-শহিদুলের তোপে রংপুরকে ১১৪ রানে আটকাল সিলেট

Next Post

নাসুম-শহিদুলের তোপে রংপুরকে ১১৪ রানে আটকাল সিলেট

ছবি: ফেনী প্রতিনিধি

ফেনীতে স্বামীর আঘাতে গৃহবধূর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT