চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক কাঁদাচ্ছে যে নাটক, দুই দিনে ভিউ ৭০ লাখ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 12, জানুয়ারি 2026
in বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নতুন বছরের শুরুতেই দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘সম্পর্কের গল্প’। সম্পর্কের জটিলতা, মা থেকেও না থাকার শূন্যতা ও আবেগের সূক্ষ্ম অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে দুই ঘণ্টা ব্যাপ্তিতে নির্মিত এই ফিকশনে।

মায়ের অনুপস্থিতি, সেই শূন্যতা থেকে জন্ম নেয়া অভিমান ও ভালোবাসার দ্বন্দ্ব অভিনেত্রী তটীনির অভিনয়ের মাধ্যমে গভীরভাবে ফুটে উঠেছে। সেইসঙ্গে মনিরা মিঠুর অনবদ্য অভিনয় চোখ ভিজিয়ে দিচ্ছে দর্শকদের। নাটকটি মাত্র দুদিনে ৬৫ লাখের বেশী দর্শক ইতোমধ্যে দেখে ফেলেছে।

পুরো নাটক জুড়ে তটিনী ও মনিরা মিঠুর পারস্পরিক দৃশ্যগুলোই এর আবেগের মূল শক্তি। মা–মেয়ের সম্পর্কের জটিলতা, না বলা কষ্ট এবং ভালোবাসার নীরব প্রকাশ এই দুই শিল্পীর অভিনয়ে জীবন্ত হয়ে উঠেছে।

চ্যানেল আই অনলাইনকে মনিরা মিঠু বলেন, ‘সম্পর্কের গল্প’ রিলিজের পর যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, এতে আমি রীতিমত ভয় পাচ্ছি। মনে হচ্ছে, আগামীতে এরচেয়ে ভালো অভিনয় করতে পারবো তো? সত্যিই দর্শকদের ফিডব্যাকে আমার ভেতরটা কেঁপে উঠছে। এই ভালোবাসা আমাকে হতবাক করছে, আলহামদুলিল্লাহ্‌। পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা, সবসময় তিনি আমাকে এমন সব চরিত্র দিয়ে থাকেন।

‘সম্পর্কের গল্প’ দেখে ইউটিউবে দুদিনে প্রায় ১৮ হাজার দর্শক মন্তব্য করেছেন। তারা বলছেন, পারিবারিক আবেগ ও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের মায়াজালের এই গল্প তাদের কাঁদাচ্ছে। অনেকেই লিখছেন, এই ধরনের নাটকের কারণে আবারও বাংলা নাটক হারানো গৌরব ফিরে পাচ্ছে।

কেউ কেউ বলছেন, যখন আমাদের চারপাশে অপসংস্কৃতির ঢেউ, তখন এই ‘সম্পর্কের গল্প’ আমাদের দেখিয়ে দেয় কনটেন্ট কেমন হওয়া উচিৎ।

অনেকে লিখছেন, বর্তমান সময়ে ছোট পর্দায় নানা ধরনের কনটেন্ট তৈরি হলেও পারিবারিক গল্প খুব একটা দেখা যায় না। এই জায়গায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আলাদা করে চোখে পড়েন। একটি পরিবারের গল্প, যেখানে সম্পর্কের টানাপোড়েন, মায়া আর ভালোবাসা খুব স্বাভাবিকভাবে তুলে ধরা হয়েছে। গল্পটি শেষ হওয়ার পরও রেশ অনেকক্ষণ থেকে যায়। সম্পর্কের গল্প টিমকে সেলুট এমন কনটেন্টের জন্য।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত। চ্যানেল আইতে প্রচারের পর সম্পর্কের গভীরতা ও মানবিক অনুভূতির এই গল্পটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

Tags: আইনজীবী মাহমুদুল ইসলামজোভানতটিনীদিলারা জামাননাদের চৌধুরীমনিরা মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসম্পর্কের গল্পসাবেরী আলম
Previous Post

এক লাখ বাংলাদেশি কর্মী পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি

Next Post

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযু্ক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

Next Post
ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযু্ক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত

রিপনের হ্যাটট্রিক, সাকলাইনের ৪ উইকেট, ১৩১ রানে থামাল ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT