চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪ জেলে

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
7:42 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেঘনা নদীর বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তীস্থানে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে একজন প্রাণে বেঁচে ফিরতে পারলেও বাকি চারজনের এখনো কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।

রোববার ১১ জানুয়ারি, দুপুরে ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শামিম হোসেন (২৫) জানান, গত ৯ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক চারটার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটে।

তিনি বলেন, পাঁচজন মিলে একটি ট্রলারে করে রাতে মাছ ধরতে যান। এসময় জাল পেতে ট্রলার নোঙর করে তারা ঘুমিয়ে পরেন। ভোররাতে হঠাৎ বিকট শব্দ ও ধাক্কায় ঘুম ভেঙে যায়। মুহুর্তের মধ্যে ট্রলারটি উল্টে তারা সবাই নদীতে ছিটকে পরেন। এসময় সবাই তীরে ওঠার চেষ্টা করলেও তিনি (শামিম) ছাড়া অন্যকোন জেলে তীরে উঠতে পারেনি।

শামিম আরও জানান, ধারণা করা হচ্ছে কোনো লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে। তবে নিশ্চিতভাবে তিনি দুর্ঘটনার কারণ বলতে পারেননি।

স্থানীয় বাসিন্দা হারুন-অর রশিদ মৃধা জানান, রাতেই একজনকে উদ্ধার করা সম্ভব হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক বলেন, খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার জানিয়েছেন, রোববার দুপুরে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশকে নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: জেলেট্রলারডুবিনিখোঁজ
Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো ধরনের নির্বাচনী সভা-সমাবেশ বা প্রচারণা নিষিদ্ধ

Next Post

ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

Next Post
ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT