চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকুর তৎপরতা দেশের ক্রিকেটের জন্য ভালো, নিয়মের মধ্যে থাকার অনুরোধ হান্নানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 10, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলে গতআসরে একাধিক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। তদন্তে সত্যতাও মিলেছে। ফিক্সিং রোধে এবারের আসর নিয়ে বেশ কড়াকড়ি অবস্থানে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিট (আকু)। কড়াকড়িতে নিয়ম লঙ্ঘনের অভিযোগও তুলেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্স কোচ হান্নান সরকার মনে করছেন, এমন কড়াকড়ি দেশের ক্রিকেটের জন্যই ভালো। নিয়মের মধ্যে থেকে তৎপরতা চালানোর অনুরোধ করেছেন তিনি।

শুক্রবার সংবাদ সম্মলনে ঢাকা ক্যাপিটালস সিইও আতিক ফাহাদ আকুর বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তোলেন। জানান, কোন ধরনের নিয়মনীতি না মেনেই খেলোয়াড়দের হোটেল কক্ষে প্রবেশ এবং ব্যাটে নামার আগে জিজ্ঞাসাবাদ করছে আকু। মোবাইলও নিয়ে নেয়া হয়েছে অনেকের। আকুর এমন হস্তক্ষেপে খেলোয়াড়রা মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিষয়টি নিয়ে প্রশ্ন যায় হান্নান সরকারের কাছে। দলের অনুশীলন শেষে শনিবার সংবাদ সম্মেলনে রাজশাহী কোচ বলেন, ‘সত্যি বললে এবার অনেক কড়াকড়ি রয়েছে, এটা সত্য। কারণ এর আগে ম্যানেজার হিসেবে কাজ করেছি, কোচ হিসেবে কাজ করেছি। যখন অ্যান্টি করাপশন ইস্যুটা এসেছে তখন দেখেছি যেভাবে সামলানো হতো, এবার তার চেয়ে একটু আলাদাভাবে করা হচ্ছে। কড়াকড়ি করার ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সবাই ইতিবাচক। আমার মনে হয় সেটা প্রশংসা করা উচিত। কিন্তু যেটাই ঘটবে, যেটাই ঘটানো হবে বা যেটাই দেখা হবে, সেটা প্রক্রিয়ার মধ্যে থেকে নিয়মের মধ্যে থেকে করা জরুরি।’

‘ঢাকার যে বিষয়টা কালকে দেখলাম সংবাদ সম্মেলন করেছেন উনারা। যে বিষয়গুলো শুনেছি বা দেখেছি, এই বিষয়টা সম্পর্কে খুব বিস্তারিত বলতে পারবো না। কিন্তু সেটা যদি আমাদের অ্যান্টি করাপশন ইউনিটের গাইডলাইন অনুযায়ী বা তাদের প্রসেসের মধ্যে থেকে হয় সেটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

ঢাকা ক্যাপিটালস সিইও শুক্রবার বলেছিলেন, নিয়ম না মেনে বা ম্যানেজমেন্টকে না জানিয়ে সাইফ হাসানকে ব্যাটে নামার আগে জিজ্ঞাসাবাদ করে মনোবল ভেঙে দেয় আকু। বিষয়টি নিয়ে হান্নান বললেন, ‘খেলার মধ্যে যদি একাদশে আছে, ব্যাটে নামবে এমন কাউকে কোন প্রশ্ন করতে হলে, অবশ্যই ম্যানেজারের মাধ্যমে আসতে হবে। আমার দলে (এই প্রক্রিয়া না মানা হলে) এই ধরনের পরিস্থিতি আসলে নিশ্চিতভাবেই আমি এটা মানব না।’

‘নিশ্চিতভাবেই কারো রুমে সার্চ করা, কারো মোবাইল সার্চ করা, যে কোনভাবে ওনাদের (আকু) অধিকার রয়েছে। কিন্তু তারও একটা নিয়ম রয়েছে। যতটুকু জানি যে ম্যানেজারকে জানিয়ে সেটা করতে হয়। যদি সেটা করে থাকে তাহলে সেটা নিয়ে আর সেকেন্ড কোন প্রশ্ন আসা উচিত না।’

‘স্বাভাবিক প্রক্রিয়া যেটা সেটা যদি অনুসরণ করা হয় বা তাদেরকে যদি প্রসেসের মধ্যে থেকে সেভাবে দেখা হয়, এমনকি আমার দলের ক্ষেত্রেও যদি আসে, সেটা আমরা সহযোগিতা করার চেষ্টা করব। তবে নিয়মের মধ্যে থেকে যেটা রয়েছে সেটা করলে আর কোন দ্বিধা বা সংশয় আসে না।’

Tags: ঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫লিড স্পোর্টসসিলেট
Previous Post

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Next Post

‘শুধু ঢাকা নয়’, সারাদেশে চলচ্চিত্র উৎসব ছড়িয়ে দেয়ার আহ্বান

Next Post

‘শুধু ঢাকা নয়’, সারাদেশে চলচ্চিত্র উৎসব ছড়িয়ে দেয়ার আহ্বান

স্বামীর ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে চেয়েছিলেন ইয়ামি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT