চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ও কূটনীতিকদের শ্রদ্ধা

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
3:59 অপরাহ্ন 08, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে তিন দিনব্যাপী আনুষ্ঠানিকভাবে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষরকারী প্রবাসী ও কূটনৈতিক প্রতিনিধিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মাহফুজুল হকের উদ্যোগে গত সোমবার (৫ জানুয়ারি) লিসবনের বাংলাদেশ দূতাবাসে শোকবইটি খোলা হয়। প্রথম দিন শোকবইটি পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সাক্ষর করেন দ্বিতীয় এবং তৃতীয় দিনে পর্তুগালে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা শোকবইতে স্বাক্ষরের মাধ্যমে মরহুমার প্রতি শ্রদ্ধা জানান।

শোকবইয়ে স্বাক্ষরকালে রাষ্ট্রদূত ড. মাহফুজুল হক, কাউন্সেলর লায়লা মুনতাজেরী দীনা এবং থার্ড সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি এস এম গোলাম সারওয়ার বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনায় অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন।

এ সময় পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি অব স্টেট প্রটোকলসহ পুর্ব তিমুর, যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান, ভারত, কুয়েত, নেপাল, কোরিয়া, ইরান, অ্যাঙ্গোলা, নাইজার, পানামা, পোল্যান্ড, কসোভো, লিবিয়া, ইরাক, ফিলিস্তিন, নরওয়ে, চীন, স্পেন, সৌদি আরব, মাল্টা, তুরস্ক, জাপান, অষ্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ও কুটনৈতিক প্রতিনিধি এবং আন্তর্জাতিক ইসলামিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত হয়ে শোকবহিতে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও পর্তুগাল বিএনপির নেতাকর্মীরাও শোকবইয়ে স্বাক্ষর ও মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানানো হয়, এ আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটিয়েছে।

Tags: আন্তর্জাতিকপর্তুগালপ্রবাসীবেগম খালেদা জিয়াশোকবই
Previous Post

যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

Next Post

মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

Next Post
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক ব্যয় ৫০ শতাংশের বেশি বাড়াতে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে তেহরানের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT