চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া পরিষদের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 07, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A

জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে বেগম খালেদা জিয়া অসীম ত্যাগ ও সাহসী ভূমিকা রেখে গেছেন। রাজনৈতিক জীবনের অল্প সময় ক্ষমতায় থাকলেও অধিকাংশ সময় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রাজনীতি করেছেন বেগম জিয়া।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও আপসহীন নেতৃত্বের কারণেই বিএনপির নেতা-কর্মীরা সাহসী হয়ে উঠেছেন। তিনি নিজের জীবনের বিনিময়েও কোনো আপস করেননি। খালেদা জিয়াই একমাত্র নেতা, যিনি স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে এক মিনিটের জন্যও আপস করেননি।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে বলেন, আজ যারা বিএনপির বিপক্ষে নির্বাচনে অংশ নিচ্ছে, অতীতে তারা স্বৈরাচারের সঙ্গে আপস করেছিল। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে রয়েছে। অতীতে বেগম খালেদা জিয়ার যেমন বিএনপির আলোকবর্তিকা ছিলেন আগামীতে তারেক রহমান হবেন সেই আলোকবর্তিকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক গণতন্ত্রের জন্য নয়, অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামও করেছেন। দেশের সব জনগণকে সম্পৃক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাবে বলেও তারা জানান।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags: দোয়া মাহফিলবিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়াসাবেক প্রধানমন্ত্রী
Previous Post

আইসিসি থেকে ‘আল্টিমেটাম’ পাওয়ার খবর ‘ভিত্তিহীন’ বলল বিসিবি

Next Post

‘ছোটরা বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে’

Next Post

‘ছোটরা বুঝতে পেরেছে, বড়রা কী পরিমাণ ফানি হতে পারে’

নবী-হায়দারের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল নোয়াখালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT