চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেন্যু যেখানেই হোক, বিশ্বকাপ খেলতে মুখিয়ে সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে জল গড়িয়েছে বহুদূর। ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না, জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন করার জন্য আইসিসিতে মেইল পাঠিয়েছে। বিসিবি অনুরোধ আইসিসি মেনে নিলে টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য বিষয়টি নিয়ে ভাবছেন না, শুধু খেলতে মুখিয়ে আছেন।

চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসে খেলছেন সাইফউদ্দিন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান বিশ্বকাপ ভাবনা।

টাইগার পেস-অলরাউন্ডার বলেছেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছি। আমাদের মানিয়ে নিতে সুবিধা হবে না। ভারতে বা শ্রীলঙ্কা- খেলা যেখানেই হোক, বিশ্বকাপের মতো ইভেন্টে খেলতে আমরা সবাই মুখিয়ে আছি।’

লম্বাসময় জাতীয় দলের বাইরে ছিলেন সাইফউদ্দিন। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় একবছর পর ফেরেন। এরপর নিয়মিত স্কোয়াডে আছেন। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দলেও আছেন ২৯ বর্ষী তারকা। জানালেন, সেরাটা দিতে চান।

‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেকবেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। হাতে এখনও একমাস সময় থাকায় বিপিএলে মনোযোগ রাখছেন সাইফউদ্দিন, ‘বিশ্বকাপের এখনও একমাস বাকি। সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে এখনও সেভাবে ভালো করতে পারছি না, তাই কীভাবে পয়েন্ট টেবিলের উপরে আসা যায় তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ খেলেছি, তারাই বিশ্বকাপ দলে আছে। তাই একে অপরকে ভালোভাবেই জানি।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশবিপিএলভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাইফউদ্দিনসিলেট
Previous Post

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই: জাতিসংঘ

Next Post

”ঋণখেলাপির তথ্য গোপন করলেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি”

Next Post
ছবি: সংগৃহীত

''ঋণখেলাপির তথ্য গোপন করলেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি''

‘তোমাদের গল্প’র পর নতুন ম্যাজিক, ট্রেলারেই মুগ্ধ দর্শক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT