চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কোথাও তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এমনকি যেসব ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত ইখতিয়ার বা বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ ছিল, সেখানেও অযথা কঠোরতা দেখানো হয়েছে।

অধ্যাপক পরওয়ার অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে বাড়াবাড়ি করে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রদত্ত তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন নয়। আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন অপ্রয়োজনীয় বিষয় দেখিয়ে মনোনয়ন বাতিল করা হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, একটি বিশেষ মহলের ইন্ধনে এসব ঘটনা ঘটছে বলে প্রতীয়মান হচ্ছে। এভাবে চলতে থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে, তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন তৈরি হবে।

এ অবস্থায় তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে যেন কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে যেসব প্রার্থীর মনোনয়নপত্র তুচ্ছ কারণে বাতিল করা হয়েছে, সেগুলো অবিলম্বে বৈধ ঘোষণার দাবিও জানান তিনি।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দায়িত্ব।

 

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াত
Previous Post

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জবাব চাইবে বাংলাদেশ

Next Post

মীর মশাররফ হোসেন সম্মাননা পেলেন ৬ কবি-সাহিত্যিক-সম্পাদক

Next Post
মীর মশাররফ হোসেন সম্মাননা ও পদক দেওয়া হয়। ছবি: প্রতিনিধি

মীর মশাররফ হোসেন সম্মাননা পেলেন ৬ কবি-সাহিত্যিক-সম্পাদক

দুই ফিফটিতে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT