চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর মশাররফ হোসেন সম্মাননা পেলেন ৬ কবি-সাহিত্যিক-সম্পাদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in শিল্প সাহিত্য
A A
মীর মশাররফ হোসেন সম্মাননা ও পদক দেওয়া হয়। ছবি: প্রতিনিধি

মীর মশাররফ হোসেন সম্মাননা ও পদক দেওয়া হয়। ছবি: প্রতিনিধি

শিল্প, সা‌হিত্য ও সংস্কৃ‌তিতে বি‌শেষ অবদান রাখায় ৫ জনকে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ী আয়োজিত ১১তম সাহিত্য সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়।

রাজবাড়ীতে অনুষ্ঠিত সমম্মেলনে ২০২৪ ও ২০২৫ সালের জন্য দুজন করে চারজনকে পদক এবং তিনজন করে ছয়জনকে মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মাননা দেওয়া হয়।

পদক ও সম্মাননা প্রাপ্তরা হলেন- কবিতায় রেজাউদ্দিন স্টালিন, লোকসংগীতে কাঙ্গালিনী সুফিয়া, চিকিৎসায় ডা. এন এ এম মোমেনুজ্জামান, লোকসাহিত্যে ড. আবুল আহসান চৌধুরী।

সম্মাননা প্রাপ্তরা হলেন- কবিতায় রোকসানা রহমান, নিলয় বিশ্বাস, মোল্লা মাজেদ, তাহমিনা মুন্নী, আলোকচিত্রে আবদুল হালিম বিশ্বাস এবং লিটল ম্যাগাজিন সম্পাদনায় কবি আমিরুল বাসার। ২০১৪ সাল থেকে এই পদক দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে মানপত্র, উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ক্রেস্ট প্রদান করেন মো. তারিফ-উল-হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)।

এসময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশীদ, লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়া, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি কবি সালাম তাসির প্রমুখ।

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এর সভাপতি কবি সালাম তাসির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি রেজ্জাকুল আলম ও কবি আশ্রাফ বাবু।

সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য কবি- সাহিত্যিক অংশ নেন। লিটল ম্যাগাজিন সম্পাদনায় অবদানের জন্য মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মাননা দেওয়া হয়েছে ‘সাম্প্রতিক’ সম্পাদক কবি আমিরুল বাসারকে।

আমিরুল বাসারের সম্পাদনায় ১৯৯২ সাল থেকে ‘সাম্প্রতিক’ প্রকাশিত হয়ে আসছে। বিশেষ সংখ্যার মধ্যে গল্প সংখ্যা, বাদলদিনের কবিতা সংখ্যা, মে দিবস সংখ্যা, ভাষা সংখ্যা, শ্রমিক সংখ্যা  উল্লেখযোগ্য। ২০১৮ সালে আমিরুল বাসারকে বর্ধমান লিটল ম্যাগাজিন সম্মাননা, ২০২৪ সালে ‘ঈক্ষণ লিটল ম্যাগাজিন সম্মাননা’ এবং ২০২৫ সালে কাব্যশ্রী সাহিত্য পুরষ্কারে ভূষিত করা হয়।

আমিরুল বাসার বসিরহাট নাট্য আকাদেমি সম্মাননা, পদক সম্মাননা, ভারত; চারুকণ্ঠ আবৃত্তি সংসদ সম্মাননা, পল্লী কবি জসীমউদ্দিন স্মৃতি পদক পেয়েছেন। তার সম্পাদিত অন্যান্য লিটল ম্যাগাজিনের মধ্যে ছাড়পত্র, গণনাট্য কেন্দ্র পত্রিকা, বৈশাখের কবিতা পত্র উল্লেখযোগ্য।

আমিরুল বাসার এর পাঁচটি কাব্য গ্রন্থ, ছয়টি সম্পাদিত গ্রন্থ এবং একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ হয়েছে। তিনি ১৯৮৭ সাল হতে ত্রৈমাসিক ঈক্ষণ সম্পাদনার মাধ্যমে লিটল ম্যাগাজিন সম্পাদনা শুরু করেন।

Previous Post

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

Next Post

দুই ফিফটিতে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

Next Post

দুই ফিফটিতে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

এনইআইআর নিয়ে কী হচ্ছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT