চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা জয়ের যোগ্য ছিলাম না: বার্সা কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 04, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A
হ্যান্সি ফ্লিক

হ্যান্সি ফ্লিক

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোলশূন্য ড্র ছিল এস্পানিওল-বার্সেলোনার মধ্যে। শেষ চার মিনিটে ২টি গোল করে জয়ে বছর শুরু করেছে কাতালানরা। তিন পয়েন্ট পেয়ে সন্তুষ্ট হলেও জয়টা বার্সার প্রাপ্য ছিল না, বলেছেন কোচ হ্যান্সি ফ্লিক।

এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে সমানে সমান লড়াই করে দুদল। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় তারা। জালের দেখা মেলে ৮৬ মিনিটে, দানি ওলমোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৯০ মিনিটে ব্যবধান দিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি।

পরে বার্সার জার্মান কোচ ফ্লিক বলেছেন, ‘আমাদের কিছু জিনিস পরিবর্তন করতে হবে। যদিও ৩ পয়েন্ট নিয়ে খুশি। তবে মনে রাখতে হবে যে এস্পানিওল খুব ভালো খেলেছে। আমরা জয়ের যোগ্য ছিলাম না, কিন্তু শেষমুহূর্তে গোলের পর আমরা মাঠে মান রেখেছি, তাই খেলার যোগ্য ছিলাম।’

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার জন্য। শৈশবের ক্লাব এস্পানিওলের গোলবার সামলানের দায়িত্ব দীর্ঘ সময় ছিল তার কাজ। এ মৌসুমে বার্সায় আসার পর সাবেক ক্লাবের বিপক্ষে নেমে সমর্থকদের কাছে পান অপ্রত্যাশিত অভ্যর্থনা। তাকে ইঁদুরের ছবি দেখিয়ে বোঝানো হয় বিশ্বাসঘাতকতার প্রতীক। তিনিও কোন অংশে কম নন, দেখিয়েছেন যোগ্যতা। এস্পানিওলের নেয়া ৭টি লক্ষ্য বরাবর শটের ৬টি ঠেকিয়ে দেন গার্সিয়া।

ফ্লিক জয়ের কৃতিত্বও দিচ্ছেন স্পেনিয়ার্ড গোলরক্ষকে, ‘কিন্তু প্রথমেই আমার হুয়ান গার্সিয়াকে ধন্যবাদ জানাতে হবে। সে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন এবং বেঞ্চ থেকে নেমে আসা খেলোয়াড়দেরও। আমরা যে ৩ পয়েন্ট জিতেছি, সেটা লিগের বাকিদের কাছে আমাদের আগমনের বার্তা।’

১৯ ম্যাচ পর ১৬ জয়, একটি ড্র ও দুটি হারে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১৩ জয়, তিন ড্র ও ২ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৪২। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল, ৩৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৩৩ পয়েন্টে পাঁচে আছে এস্পানিওল।

Tags: এস্পানিওলবার্সেলোনালা লিগালিড স্পোর্টসহ্যান্সি ফ্লিক
Previous Post

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ, পুলিশের লাঠিপেটা

Next Post

রাজশাহীর বাঘায় গভীর রাতে গোলাগুলি, যুবক নিহত

Next Post
ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় গভীর রাতে গোলাগুলি, যুবক নিহত

ছবি: সংগৃহীত

মুজিবুল হক চুন্নুর মনোনয়ন বাতিল ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT